World

কফির দোকানের একটা ভুলে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হলেন গেলেন এক মহিলা

একজন সাধারণ মানুষ যে একটা কফির দোকানের ভুলে সামান্য থেকে অসামান্য হয়ে উঠতে পারেন তা এই একটি ঘটনা দেখিয়ে দিল।

ছিলেন সাধারণ মানুষ। হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। যিনি ইলন মাস্কের মোট সম্পত্তির চেয়ে ১ লক্ষ গুণ ধনী। চমকে উঠতে পারেন। তবে এটাই হয়েছে।

গত বড়দিনে তিনি একটি কফির দোকানের গিফট কার্ড পেয়েছিলেন। ১ হাজার ৩০০ টাকার মত গিফট কার্ড। সেই কফির দোকানে তিনি ঢুকে ১ কাপ কফি পান করেন। দোকানে গিফট কার্ড থেকে ওই ১ কাপ কফির দাম বাদ দিয়ে যা পড়ে রইল তা দেখানোর কথা।

সেইমত দোকানে বিল দেওয়া হয়। যেখানে তাঁর কত ব্যাল্যান্স রয়ে গেল তা দেখাচ্ছিল। সেই অঙ্কটা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেননা ওই মহিলা।

দেখা যায় ১ কাপ কফি খাওয়ার পর তাঁর গিফট কার্ডে ব্যাল্যান্স পড়ে আছে ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ড। ৬৩-র পর ১৫টি শূন্য বসালে যত পাউন্ড হয় তত। যার মানে দাঁড়ায় সেই মুহুর্তে ওই ব্রিটিশ মহিলা বিশ্বের সবচেয়ে ধনী মানুষ।

বিষয়টি নজরে আসার পর অপ্রস্তুতে পড়ে যায় ২০০ ড্রিগ্রিজ কফি নামে ওই কফির দোকানটি। তারা খতিয়ে দেখে জানায় সম্পূর্ণ একটি প্রযুক্তিগত সমস্যার কারণে এই কাণ্ডটি হয়েছে। তারা বিষয়টি সংশোধন করে নেওয়া হবে বলেও জানায়।

ঘটনাটি বিবিসি সংবাদমাধ্যম সহ অনেক সংবাদমাধ্যমেই প্রকাশিত হয়েছে। ঘটনাটি ব্রিটেনে ঘটেছে। ওই মহিলা অবশ্য তাঁর এই সাময়িক ধনী হওয়াটা বেশ চুটিয়ে উপভোগ করেছেন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026