World

বাড়ি থেকে পালিয়ে ১৫ মাস পাড়াতেই সারের গাদায় ঘাপটি মেরে রইল দুধ সাপ

১৫ মাস আগে দুধ সাপটি বাড়ি থেকে পালিয়ে যায়। বহু খোঁজ হলেও খবর পাওয়া যায়নি। এতদিন ঘাপটি মেরে থাকার পর অগত্যা তার খোঁজ পাওয়া গেল পাড়াতেই।

বাড়িতে একটি দুধ সাপ পুষেছিলেন এক ব্যক্তি। বড় চেহারার সাপ। পোষও মেনেছিল। কিন্তু ১৫ মাস আগে তাকে একদিন বাড়িতে আর খুঁজে পাচ্ছিলেন না তার মনিব। অনেক খোঁজাখুঁজির পরও তার টিকি পাওয়া যায়নি। অগত্যা তাকে ফিরে পাওয়ার আশা ত্যাগ করেন ওই ব্যক্তি।

কোথায় যে সে চলে গেল তা বুঝেই উঠতে পারছিলেননা তিনি। এরপর বছর ঘুরে যায়। দুধ সাপটির খোঁজ পাওয়া যায়নি। প্রসঙ্গত দুধ সাপ হল কিং স্নেকের একটি প্রজাতি।

১৫ মাস কেটে যায়। একদিন তাঁর পাড়ারই একজনের একটি সমাজ মাধ্যমে পোস্ট দেখতে পান ওই ব্যক্তি। দেখেন ওই পরিবার লিখেছে তাদের বাগানে যে সারের ঢিবি রাখা আছে তার তলায় ঘাপটি মেরেছিল একটি সাপ।

দুধ সাপ প্রজাতির সেই সাপটি যদি কারও পোষা হয় তাহলে তিনি যেন যোগাযোগ করেন। সঙ্গে সাপটির ছবিও পোস্ট করে তারা। ছবি দেখার পর তাঁর হারিয়ে যাওয়া দুধ সাপকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি ওই ব্যক্তির।

এতদিন পর পোষ্যকে ফিরে পাওয়ার আনন্দে কার্যত লাফিয়ে ওঠেন তিনি। তিনি কোথায় কোথায় না খুঁজেছেন! কিন্তু তার দেখা পাননি। আর পাওয়া গেল তো পাড়ারই অন্য একজনের বাড়ির বাগানে রাখা সারের ঢিবির তলায়।

তবে সাপটি সুস্থ আছে। ভাল আছে। মনে করা হচ্ছে ওই বাগানে তার খাবারের কোনও অভাব হয়নি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিংকনশায়ারের ডনিংটনে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026