সমুদ্রসৈকতে জুতো, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @beachacademywales
সমুদ্রসৈকত থেকে উদ্ধার হল অনেক জুতো। এসব জুতো যে যথেষ্ট পুরনো তা নিয়ে কোনও সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এই জুতোগুলি ভিক্টোরিয়ান যুগের জুতো বলে অনেকটা নিশ্চিত তাঁরা। জুতোগুলির হাল খারাপ। শুধু জুতো নয়, জুতোর সোলও উদ্ধার হয়েছে এখান থেকে।
কিন্তু এত জুতোর সোল এল কোথা থেকে? সে প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। রহস্যজনক এই জুতোগুলির ইতিহাস জানতে পারা যাচ্ছেনা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যদি সেগুলি ভেসে এসেও থাকে, তাহলে সেগুলি এত পরিমাণে সমুদ্রে এল কোথা থেকে সে প্রশ্ন উঠছে।
ঘটনাটি ইংল্যান্ডের দক্ষিণ ওয়েলসের ওগমোর সমুদ্রসৈকতের। আরও আশ্চর্যের কথা সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এবার প্রচুর জুতো পাওয়ায় তা এভাবে নজর কেড়েছে। কিন্তু তাঁরা এই সমুদ্রসৈকতে কয়েক বছর ধরে মাঝে মাঝেই এমন জুতোর দেখা পান। যদিও এই জুতোগুলির উৎস পরিস্কার নয়।
তবে রহস্যভেদে ২টি ধারনা সামনে আসছে। যাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁদের মতে, এক হতে পারে জুতোগুলি ইতালি থেকে আসা একটি পণ্যবাহী জাহাজ কাছেই নোঙর করার পর সেখান থেকে পড়ে গিয়ে থাকতে পারে। যা বিংশ শতাব্দীতে ঘটে থাকতে পারে।
আরও একটি সম্ভাবনাও দেখছেন তাঁদের একাংশ। তাঁরা মনে করছেন এই জুতোগুলি সারানো অসম্ভব ছিল। তাই সেগুলি একসঙ্গে করে ওগমোর নদীতে ফেলে দিয়েছিলেন জুতো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
সেই জুতো নদীর জলে ভেসে এসে ঠেকে ওগমোর নদীর মোহনায়। ওগমোর সমুদ্রসৈকত লাগোয়া মোহনা হওয়ায় সেখানেই জমেছিল এই জুতোগুলি। যা এখন উদ্ধার হয়েছে।
তবে এই ২টি কেবল ধারনা মাত্র। নিশ্চিত করে কেউই এখনও বলতে পারেননি জুতোগুলি কোথা থেকে এল। ফলে জুতো রহস্যের রহস্যভেদ এখনও অধরাই। বিবিসি সহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি আলোড়ন ফেলেছে।
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…