World

কোথাও কিছু ছিলনা, আচমকাই সমুদ্রের ধারে দেখা দিল কমলা রংয়ের রহস্যময় নৌকা

সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বালির ওপর। সেখানে কিছুই ছিলনা। আচমকাই সেখানে দেখা দিল একটি কমলা নৌকা। স্বাভাবিকভাবেই রহস্যময় নৌকা ঘিরে কৌতূহল চরমে উঠল।

সমুদ্রের ধারে অনেকেই ঘুরতে যান। শহরের মানুষও যান। দূর থেকে আসা পর্যটকেরাও যান। সময় কাটান অনন্ত জলরাশির সামনে। বালিতে শুয়ে বসে অবসর যাপন করেন।

সেখানে সবকিছুই ঠিক ছিল। আচমকাই সেই বালির ওপর দেখা দিল একটি কমলা রংয়ের নৌকা। এত বড় একটা নৌকা কে রেখে গেল এখানে? কেনই বা এটি রাখা? বালির ওপর এমন উজ্জ্বল কমলা রংয়ের নৌকাটিকে দেখে রহস্য ঘনীভূত হয়।

অনেকেই ঘিরে ধরেন সেটিকে। নানা ব্যাখ্যা সামনে আসতে থাকে। নৌকার মধ্যে কি আছে সেটাও উঁকি দিয়ে দেখার চেষ্টা চলতে থাকে। এদিকে একটি রহস্যময় নৌকা সমুদ্রের বালির ওপর দেখা গেছে জানতে পেরে সেখানে হাজির হন উদ্ধারকারী দলের সদস্যরা। তাঁরা নৌকাটি পরীক্ষা করার পর সেখান থেকে একটি ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যান। খবর নেওয়ার চেষ্টা হয় সেটি এল কোথা থেকে।

সেটা করতে গিয়ে জানা যায় মরক্কো থেকে বেলজিয়াম যাওয়ার পথে সমুদ্রের মাঝেই একটি জাহাজ থেকে এই লাইফবোটটি কোনওভাবে ছেড়ে যায়। তারপর সেটি ভাসতে ভাসতে হারিয়ে যায় সমুদ্রের বুকে। জাহাজটি সেটির খোঁজ করেও পায়নি। ফলে নৌকাটি পাওয়ার আশা ত্যাগ করে জাহাজ গন্তব্যে পাড়ি দেয়।

সেই লাইফবোটটি অবশেষে সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে হাজির হয় ইংল্যান্ডের ডেভনের সিডমাউথ বিচে। নৌকাটির খোঁজ পাওয়ার পর সেটি তার মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026