World

৬ বছরের বালক একদিনের জন্য পাইলট, হতবাক দুনিয়া

এককথায় জিনিয়াস। মাত্র ৬ বছরের এক খুদে বালক যা করে দেখাল তা চমকে দিয়েছে গোটা দুনিয়াকে। মিশরিয় বংশোদ্ভূত অ্যাডাম মহম্মদ পাইলটের পোশাক গায়ে চাপিয়ে সোজা হাজির সংযুক্ত আরব আমিরশাহির এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটের ককপিটে।

এয়ারবাস এ-৩৮০-র একজন কো-পাইলটের সঙ্গে পাল্লা দিয়ে ককপিটের সমস্ত খুঁটিনাটি বিষয়ে কথা বলে বালক অ্যাডাম জানায়, কিভাবে একটি বিমানকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে হয় তা তার জানা। বিমানের চালন পদ্ধতি ও আপৎকালীন পদক্ষেপ সম্বন্ধেও তার সব জানা। কিন্তু এতটুকু ছেলে কোথা থেকে জানল এতকিছু? এ প্রশ্ন স্বাভাবিক। উত্তরটা জানলে আরও অবাক হবেন। কেবলমাত্র ইউটিউব ভিডিও দেখে দেখে বিমান চালনার খুঁটিনাটি রপ্ত করেছে অ্যাডাম।

অ্যাডামের বিমান চালনার এই পারদর্শিতা দেখে এতিহাদ এয়ারওয়েজ অ্যাডামকে একদিনের পাইলট হবার অধিকার দিয়ে ইতিমধ্যেই পুরস্কৃত করেছে। যা অবশ্যই এই বয়সে বিরল সম্মান। বিমানের অপারেটিং সিস্টেম থেকে যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তার প্রায় সবটাই জানা। ককপিটের মধ্যে, ক্যাপ্টেন সামির ইয়াখালেফ-এর সঙ্গে অ্যাডামের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যেখানে, অ্যাডাম বলছে কিভাবে একটি ফ্লাইট উড়িয়ে নিয়ে যেতে হয়। প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখেছেন।

প্রথম ভিডিওটি আপলোড হবার পর আরও একটি ভিডিও সামনে এসেছে। যেখানে অ্যাডাম দ্বিতীয়বারের জন্য একটি চলমান ফ্লাইটের ককপিটে বসে অপারেটিং সিস্টেমে হাত লাগায়। মাত্র ৬ বছরের এক বালকের এই অসামান্য পারদর্শিতা বহু মানুষকেই হতবাক করেছে। শুধু একদিনে জন্য সাম্মানিক পাইলট করাই নয়, অ্যাডামকে এতিহাদ এয়ারওয়েজ তাদের ট্রেনিং সেন্টারেও নিয়ে এসেছে। সেখানে অ্যাডামকে বিমান চালনার প্রথাগত তালিমে যুক্ত করেছে তারা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026