World

কাজ করতে উঠে ৭ তলা থেকে পড়ে মৃত শ্রমিক

৭ তলা বাড়িতে মেরামতির কাজ করছিলেন এক শ্রমিক। বয়স ৩২। নাম গোপা কুমার। কেরালার বাসিন্দা গোপা কুমার রোজগারের জন্য আরব আমিরশাহির শারজায় শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার শারজার আল মাজারা এলাকায় একটি বহুতলের ৭ তলায় কাজ করছিলেন তিনি। আচমকাই টাল সামলাতে না পেরে পড়ে যান। মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপা কুমারের।

অত উঁচু থেকে পড়লে কোনও মানুষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। মাথা ফেটে গিয়েছে গোপা কুমারের। গোপা কুমারের দেহ ময়নাতদন্তকে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যু দুর্ঘটনা থেকেই নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গোপা কুমার ওই বহুতলের সুরক্ষাকর্মীর সঙ্গে এক ঘরেই থাকতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই সুরক্ষাকর্মীকে আটক করেছে। মৃতের এক বন্ধু পুলিশকে জানিয়েছেন, গোপা কুমার অত্যন্ত হাসিখুশি মানুষ ছিলেন। তাঁর কোনও অর্থনৈতিক চাপও ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026