National

মন্ত্রিসভায় পুরনোতেই শান্তনু ঠাকুর, সুকান্ত পেলেন জোড়া দায়িত্ব

মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে ২ জন মন্ত্রী হয়েছেন। ২ জনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সুকান্ত মজুমদারকে দেওয়া হয়েছে জোড়া দায়িত্ব।

পশ্চিমবঙ্গে ২০১৯-এর সাপেক্ষে বিজেপির ফলাফল খারাপ হয়েছে। ১৮টি থেকে নেমে ২০২৪ সালে প্রাপ্তি ১২টি আসন। তবে ১২টি আসন থাকলেও বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ দেওয়া হয়নি নতুন মন্ত্রিসভায়।

বাংলা থেকে ২ জন বিজেপি সাংসদ মন্ত্রিত্ব পেয়েছেন ঠিকই, তবে প্রতিমন্ত্রী হিসাবে। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর অবশ্য মোদী মন্ত্রিসভার দ্বিতীয় দফাতেও মন্ত্রী ছিলেন। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন দ্বিতীয় দফায়। এবার তৃতীয় মোদী মন্ত্রিসভাতেও তিনি একই মন্ত্রকের প্রতিমন্ত্রী রয়ে গেলেন।

শান্তনু ঠাকুর বিজেপি মন্ত্রিসভায় নতুন মুখ না হলেও এবার বালুরঘাট থেকে জয়ী বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রিসভায় নতুন মুখ। তিনি পেয়েছেন আবার জোড়া দায়িত্ব।

শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। আবার তাঁকে উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে মন্ত্রিসভায় নতুন এসেই ২টি দায়িত্ব পেলেন সুকান্ত মজুমদার।

অবশ্য এই গুরুদায়িত্ব পাওয়ার পর তাঁকে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির দায়িত্ব ছাড়তে হবে। কারণ বিজেপির দলীয় নিয়মেই তিনি আর এই দায়িত্বে থাকতে পারবেননা। ফলে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সভাপতি খুঁজতে হবে গেরুয়া শিবিরকে।

প্রসঙ্গত ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতির দায়িত্বে থাকা দিলীপ ঘোষের জায়গায় সুকান্তকে দায়িত্ব দেয় বিজেপি। তারপর থেকে তিনি সেই দায়িত্ব সামলে এসেছেন।

এখন বিজেপি কি ফের দিলীপ ঘোষকেই ফেরাতে চলেছে পশ্চিমবঙ্গের দলীয় সভাপতি পদে? নাকি অন্য কাউকে বেছে নেবে তারা? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরমহলেও।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026