National

আনুষ্ঠানিকভাবে জানান হল নরেন্দ্র মোদী সরকারের শপথগ্রহণের দিন

কবে দ্বিতীয়বারের জন্য দিল্লির শাসনভার সামলানোর জন্য শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী? এ প্রশ্ন বারবার উঠে আসছিল। সকলেই উদগ্রীব ছিলেন জানতে যে কবে শপথ গ্রহণ করে ফের ৫ বছরের জন্য শাসনভার সম্পূর্ণ হাতে নেবে মোদী সরকার। শোনা যাচ্ছিল ২টো দিনের কথা। একটা ২৯ মে অথবা ৩০ মে। ৩০ মে তারিখেই অবশ্য জোর ছিল বেশি। হলও তাই। রবিবার আনুষ্ঠানিকভাবে জানান হল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে এবং সঙ্গে তাঁর মন্ত্রিসভা আগামী ৩০ মে শপথ গ্রহণ করবেন।

শপথ গ্রহণ হবে নিয়ম মেনে রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রী সহ তাঁর পুরো মন্ত্রিসভাকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটাই রীতি। আগামী ৩ জুন শেষ হচ্ছে পূর্বতন মন্ত্রী পরিষদের সময়কাল। যদিও তার আগেই গত শুক্রবার মন্ত্রী পরিষদের ‌ইস্তফাপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শনিবার নতুন সরকার গঠনের আর্জি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখাও করেন তিনি।

এবার পশ্চিমবঙ্গ থেকে স্বপ্নের ফল করেছে বিজেপি। এ রাজ্য থেকে সংসদে যাচ্ছেন বিজেপির ১৮ জন সাংসদ। গতবার ২ জন সাংসদ ছিলেন। তাতেই ২ জনই মন্ত্রিত্ব পান। এবার ১৮ জনে কজন মন্ত্রিত্ব পাবেন এটাই এখন বড় প্রশ্ন। তবে এ রাজ্য থেকে যে এবার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব কয়েকজন পেতে পারেন তেমন ফিসফাস রয়েছে রাজনৈতিক মহলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026