National

চাকরি, শিক্ষায় এবার উচ্চবর্ণের জন্যও সংরক্ষণ, ছাড়পত্র দিল মোদী মন্ত্রিসভা

এতদিন কেবল নিম্নবর্ণের জন্যই সংরক্ষণ দেখেছে ভারত। সে চাকরি হোক বা শিক্ষাক্ষেত্র। সর্বত্রই ‘কোটা’ আলাদা ছিল নিম্নবর্ণের জন্য। এসটি, এসটি ও ওবিসি। এই ৩ ক্যাটাগরিতে সংরক্ষিত হত শতাংশের হিসাবে আসন। এর বাইরে যা থাকত তা জেনারেল ক্যাটাগরি বা তথাকথিত উচ্চবর্ণের জন্য। এবারে সেই ভাবনায় বদল আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সোমবার তাঁর নেতৃত্বে হওয়া বৈঠকে উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ আসন চাকরি ও শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করায় সবুজ সংকেত দিল। এবার এটি লোকসভায় পেশ করে সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে পাশ করাতে হবে। এরফলে উচ্চবর্ণ যেমন, ব্রাহ্মণ, বণিক, ঠাকুর, জাঠ, গুজ্জরের মত বর্ণের মানুষজন উপকৃত হবেন। সেইসঙ্গে এই তালিকায় রয়েছেন মুসলিম ও খ্রিস্টানরা। উচ্চবর্ণের জন্য এই সংরক্ষণ কিন্তু এসটি, এসটি ও ওবিসি-দের জন্য নির্দিষ্ট ৫০ শতাংশ আসনে প্রভাব ফেলবে না।

এক্ষেত্রে ২টি মোক্ষম চাল চাললেন নরেন্দ্র মোদী। তথাকথিত উচ্চবর্ণের কোটা নিয়ে দীর্ঘকালের ক্ষোভের আগুনে জল ঢাললেন তিনি। ফলে উচ্চবর্ণের মানুষজন খুশি হবেন। যা ২০১৯ লোকসভা নির্বাচনের কার্যত দোরগোড়ায় এসে অবশ্যই বিজেপির জন্য ভাল। অন্যদিকে এমন একটি ক্ষেত্রে এই কোটা চালু হল যাতে বিরোধীরাও না করতে পারবেননা। সেক্ষেত্রে উচ্চবর্ণের ভোট হারানোর আতঙ্ক থাকবে।

যদিও এদিন মোদী মন্ত্রিসভা এও পরিস্কার করে দিয়েছে যে উচ্চবর্ণের মানুষের জন্য এই সংরক্ষণ কিন্তু কেবল অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যে পরিবারের রোজগার বছরে ৮ লক্ষ টাকার কম এবং যাঁদের ৫ একর-এর চেয়ে কম জমি আছে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026