National

ভোট বড় বালাই! কৃষিপণ্যে ন্যুনতম সহায়ক মূল্য বৃদ্ধি করল মোদী সরকার

প্রতিশ্রুতি রক্ষা করল মোদী সরকার। প্রতিশ্রুতি ছিল দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নে কৃষি পণ্যের ওপর সহায়ক মূল্য দেড় গুণ বৃদ্ধি করা হবে। সেই প্রতিশ্রুতি অবশেষে রক্ষা করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৪টি কৃষিপণ্যের ওপর সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। যারমধ্যে ধানের ওপর ন্যুনতম সহায়ক মূল্য সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে। ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ন্যুনতম সহায়ক মূল্য ২০০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ২০১২-১৩ সালে শেষবার ধানের সহায়ক মূল্যে বড় বৃদ্ধি পেয়েছিলেন কৃষকরা। কুইন্টাল প্রতি ১৭০ টাকা বাড়িয়েছিল তদানীন্তন সরকার। তারপর থেকে এক লাফে এত টাকা আর বাড়েনি।

২০১৯ সালেই লোকসভা নির্বাচন। তার আগে কৃষকদের কাছে এদিন কার্যত কল্পতরু রূপে ধরা দিল মোদী সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট বড় বালাই। তাই এবার কেন্দ্র ভোটমুখী পদক্ষেপ শুরু করে দিল। তবে কারণ যাই হোকনা কেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এদিনের সিদ্ধান্তে কিন্তু উপকৃত হতে চলেছেন দেশের কোণায় কোণায় ছড়িয়ে থাকা বহু কৃষক। এদিন কেন্দ্রের এই সিদ্ধান্তের হাত ধরে একলাফে অনেকটা উঠেছে শেয়ার বাজারও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026