Business

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে বাজেটে আয়করে বড় ছাড়

বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বড় আকর্ষণ থাকে আয়কর। আয়করে ছাড় বাড়ল কিনা সেদিকে নজর থাকে তাঁদের। এবার সেখানেই সকলের মুখে হাসি ফোটালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই আস্তিনের তুরুপের তাসটা কার্যত খেলে দিল বিজেপি। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাব ঘোষণা করলেন। আর সেই বাজেটে সাধারণ মানুষের মুখে কার্যত আয়করের ক্ষেত্রে হাসি ফোটাতে পেরেছেন তিনি।

আয়করে একজন ১২ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা তো আছেই। এতদিন পর্যন্ত ৩ লক্ষ টাকার ওপর কোনও আয়করই ধার্য হতনা। এবার তা বেড়ে ৪ লক্ষ হয়েছে।

অর্থাৎ ৪ লক্ষ টাকা বাৎসরিক উপার্জনের ওপর আর কোনও কর দিতে হবেনা। তবে আরও নানা উপায়ে কর ছাড়ের সুবিধা পেয়ে থাকেন মানুষ। সেসব জড়ো করলে ১২ লক্ষ টাকা উপার্জনের ওপর তাঁদের কর ছাড়ের বন্দোবস্ত করতে পারেন।

এসব সুযোগের কথাই এদিন বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এখানে বলে রাখা প্রয়োজন যে সবটাই হবে আয়কর রিটার্নের নিউ রেজিমে।

এবার অর্থমন্ত্রী যা ঘোষণা করলেন তাতে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ। ৪ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক উপার্জনে কোনও করই দিতে হচ্ছেনা। এরপর ৪ থেকে ৮ লক্ষ টাকা উপার্জনে ৫ শতাংশ কর ধার্য হয়েছে।

পরের ধাপে ৮ থেকে ১২ লক্ষ টাকা উপার্জনে ১০ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৬ লক্ষ টাকা উপার্জনে ১৫ শতাংশ কর দিতে হবে। ১৬ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা উপার্জনে ২০ শতাংশ কর ধার্য হয়েছে।

২০ থেকে ২৪ লক্ষ টাকা উপার্জনে ২৫ শতাংশ কর আরোপ হবে। আর ২৪ লক্ষ টাকার উপর বাৎসরিক উপার্জনে ৩০ শতাংশ কর দিতে হবে। এই প্রতিটি ধাপেই গতবারের তুলনায় স্বস্তি বেড়েছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026