ইনকাম ট্যাক্স, প্রতীকী ছবি
কেন্দ্রীয় বাজেটে আমজনতার সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হয় আয়কর। আয়কর কতটা কমল বা কি পরিবর্তন হল সেদিকে চেয়ে থাকেন সকলে। ফলে এবারও তাই ছিলেন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, আয়করে ছাড় পাবেন করদাতারা। তবে তাঁরা পুরনো নিয়মেও আয়কর দিতে পারেন। নতুন আয়কর কাঠামোয় তাঁরা করের পুরনো হার থেকে কম হারে কর দেওয়ার সুবিধা পাবেন। আর যদি পুরনো নিয়মেই কর দেন তাহলে যে টাকা কাটানোর সুবিধা যাঁরা পেতেন তা পাবেন।
বাজেটে অর্থমন্ত্রী যে কর ছাড়ের কথা ঘোষণা করলেন বা নয়া কর কাঠামোর প্রস্তাব পেশ করলেন তা হল, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছেনা। ৫ লক্ষ টাকা থেকে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ে ১০ শতাংশ কর। যা আগে ছিল ২০ শতাংশ।
সাড়ে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ১৫ শতাংশ কর। যা আগে ছিল ২০ শতাংশ। ১০ লক্ষ টাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে ২০ শতাংশ কর। আর সাড়ে ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা রোজগারে দিতে হবে ২৫ শতাংশ কর। যা আগে ছিল ৩০ শতাংশ। আর ১৫ লক্ষ টাকার ওপর রোজগারের ক্ষেত্রে রোজগারের ওপর ৩০ শতাংশ কর দিতে হবে।
বাজেটে করদাতাদের হয়রানি যাতে না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছে সরকার। কোনওভাবেই করদাতাদের হয়রানি করা যাবে না বলে জানান অর্থমন্ত্রী। করদাতাদের হয়রানি হলে তা ফৌজদারি অপরাধ হিসাবে চিহ্নিত হবে বলেও জানান তিনি। এই সিদ্ধান্ত করদাতাদের আরও কিছুটা হয়তো নিশ্চিন্ত করল। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি চান না দেশের কোনও করদাতা হয়রানির শিকার হন। কর কাঠামো সরলীকরণের ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তায় এদিন জোর দেন নির্মলা সীতারমন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…