Business

ভারতের সিনেমা জগতের জন্য দারুণ ঘোষণা বাজেটে

ভারতীয় সিনেমার অনেক তারকাই কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্যার কথা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সেই বৈঠক যে ফলপ্রসূ হয়েছিল তা বোঝা গেল বাজেটে। ভারতের একটি অন্যতম কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প হল সিনেমা শিল্প। ফিল্ম ইন্ডাস্ট্রিকে অবশ্য একটা সিনেমা বানাতে গেলে সরকারি ছাড়পত্রের নানা জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। সেই সমস্যা কিছুটা হলেও মেটানোর চেষ্টা রইল এবারের বাজেটে।

অন্তর্বর্তী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এতদিন বিদেশি সিনেমা প্রস্তুতকারকদের ক্ষেত্রে ভারতে কাজ করতে গেলে প্রয়োজনীয় সব ছাড়পত্র সিঙ্গল উইন্ডো সিস্টেমে দেওয়া হত। কিন্তু এই সুযোগ ভারতীয় সিনেমা প্রস্তুককারকদের জন্য ছিলনা। এবার থেকে ভারতীয় সিনেমা তৈরির ক্ষেত্রেও এই সিঙ্গল উইন্ডো সিস্টেমে সরকারি ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র মিলবে।

সিনেমা কপি করে আগেই তা বাজারে ছেড়ে দেওয়া নিয়ে সমস্যা নতুন নয়। এই চুরি আটকাতে সিনেমাটোগ্রাফ আইনে অ্যান্টি-ক্যামকর্ডিংয়ের সংস্থান আনছে সরকার। যাতে এই পাইরেসি সমস্যায় লাগাম পরানো যায়।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026