Business

বীমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ, এনআরআইদের জন্য আধার

বিদেশি বিনিয়োগে যে জোর দেওয়া বিজেপি সরকারের অন্যতম নীতি তা ২০১৪ সালের পর থেকে নানা ক্ষেত্রে তাদের পদক্ষেপ থেকে মানুষের কাছে পরিস্কার। বিদেশি বিনিয়োগ ও বিলগ্নিকরণে উৎসাহ বিজেপি সরকারের নীতিগত দিকের ইঙ্গিতই বহন করে। এবার বাজেটেও তার ইঙ্গিত মিলল। বীমা ক্ষেত্রে কেন্দ্র ১০০ শতাংশ এফডিআই-এ ছাড়পত্রের রাস্তায় হেঁটেছে এদিন। এছাড়া সিঙ্গল ব্র্যান্ড রিটেলে এফডিআই-এর দরজা আরও খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার বাজেটে জোর দেওয়া হয়েছে বিলগ্নিকরণেও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, কেন্দ্র আগামী দিনে স্ট্র্যাটেজিক ডিজইনভেস্টমেন্ট-এ আরও বেশি করে জোর দিতে চলেছে। স্ট্র্যাটেজিক ডিজইনভেস্টমেন্ট বা কুশলী বিলগ্নিকরণের রাস্তায় হেঁটে এয়ার ইন্ডিয়াকে বিলগ্নিকরণের ইঙ্গিত স্পষ্ট করে দেন তিনি। এমনিতেই কেন্দ্রীয় বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া ধুঁকছে। ফলে তা বেসরকারি হাতে তুলে দেওয়ার উদ্যোগ শুরু হয় আগেই।

অর্থমন্ত্রী এদিন আরও একটি বিষয়ে জোর দেন। ভারতের বাইরে থাকা মানুষজন। যাঁরা দেশের বাইরে রয়েছেন তাঁদের এনআরআই বলেই চেনেন সকলে। সে কর্মসূত্রে হোক বা বিবাহসূত্রে অথবা অন্য কারণে দেশের বাইরে থাকেন বহু ভারতীয়। তাঁদের এবার আধার প্রদানের বন্দোবস্তের রাস্তায় হাঁটল কেন্দ্র। পাসপোর্ট থাকলেই তাঁদের আধার কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাঁরা ফিরলেই তাঁদের দ্রুত আধার দেওয়া হবে। এজন্য তাঁদের একেবারই অপেক্ষা করতে হবে না বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী।

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026