Business

১০ কোটি পরিবারকে হাসপাতাল খরচ বাবদ বাৎসরিক ৫ লক্ষ টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর

জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের অধীনে ১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক হাসপাতাল খরচ দেওয়ার কথা ঘোষণা করল সরকার। ওই পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে হাসপাতাল খরচ ৫ লক্ষ টাকা পর্যন্ত টানবে সরকার। এদিন বাজেট পেশ করতে গিয়ে অরুণ জেটলি এই ঘোষণা করে জানান এতে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। দেশের দরিদ্র মানুষজনের জন্য এই ঘোষণা অনেকটাই স্বস্তির বলে মনে করছেন অর্থমন্ত্রী। দেশের দরিদ্র মানুষের বোধগম্যের জন্যই হয়তো এই অংশ অর্থমন্ত্রী হিন্দিতেও বলেন। আর এখানেই ভোটমুখী বাজেটের ইঙ্গিত পাচ্ছেন বিরোধীরা।

তাঁদের দাবি এদিন বাজেটে বিশেষ কিছু অংশ হিন্দিতে বলার মানে কৃষক ও দরিদ্র মানুষকে বোঝানো যে সরকার তাদের জন্য কত কিছু করছে দেখ। পাশাপাশি তাঁদের দাবি এত বড় প্রকল্পের কথা ঘোষণা করে দেওয়াই যায়। কিন্তু এর বাস্তব রূপায়ণ কঠিন। কারা এই সুবিধা পাবেন তা চিহ্নিতকরণের কোনও সঠিক দিশা দেওয়া হয়নি বাজেটে। ফলে এটা কেবলই ভোট টানার চমক বলে মনে করছেন তাঁরা। অর্থনৈতিক বিশেষজ্ঞরাও মানছেন এটা ঠিক যে এই ঘোষণার বাস্তবায়ন কঠিন এবং দীর্ঘমেয়াদি। কিন্তু এই প্রকল্প সত্যি কার্যকর হলে তা অবশ্যই দেশবাসীর জন্য খুব বড় স্বস্তির কারণ হবে।

News Desk

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026