Business

বাজেটে নতুন ট্রেন নয়, ট্রেন পরিকাঠামোয় নজর

কোনও নতুন ট্রেনের ঘোষণা নয়। এদিন বাজেটের মধ্যেই সংক্ষিপ্ত রেল বাজেটে পরিকাঠামো উন্নয়নেই জোর দিলেন অর্থমন্ত্রী। যেসব রেল স্টেশনে ২৫ হাজারের বেশি মানুষ প্রাত্যহিক যাতায়াত করেন, সেখানে চলমান সিঁড়ি বসানো হবে বলে ঘোষণা করেন তিনি। এছাড়া ধীরে ধীরে প্রতিটি ট্রেন ও প্রতিটি স্টেশনে ওয়াইফাই ও সিসিটিভি সুবিধা চালু করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। দুর্ঘটনার সম্ভাবনায় লাগাম দিতে আগামী ২ বছরে রক্ষীবিহীন ৪২৬৭টি রেল ক্রসিং বন্ধ করা হবে বলেও জানান তিনি। এছাড়া মুম্বই রেল নেটওয়ার্কের জন্য ১১ হাজার কোটি টাকা ও বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের জন্য ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

এদিন রেলের পাশাপাশি বিমানের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর ঘোষণা যাঁরা হাওয়াই পড়েন, তাঁরাও আগামী দিনে হাওয়ায় উড়তে পারবেন। এতটাই সহজলভ্য করে তোলা হবে বিমান পরিষেবাকে।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026