Business

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, বাজেটে পাখির চোখ গ্রাম

ভারত এখনও কৃষিপ্রধান দেশ। এখানে শহরের বাসিন্দা নগণ্যই। তাই শহরের ভোট নয়, গ্রামের ভোট যাঁর পকেটে, তিনিই এখানে শাসনভার সামলাবেন। সেকথা বিলক্ষণ জানে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তাই লোকসভা নির্বাচনের আগে বাজেটে গ্রামের মানুষের মন ভরাতে কসুর করলেন না অর্থমন্ত্রী। এদিন গ্রামের জন্য কার্যতই কল্পতরুর ভূমিকায় দেখা গেছে অর্থমন্ত্রীকে। তবে এটাও ঠিক, কারণ যাই হোক, গ্রামীণ উন্নয়নে কেন্দ্র এদিন বাজেটে যা বলল তা বাস্তবায়িত হলে গ্রামের মানুষের প্রভূত উপকার হবে। যা অবশ্যই কাম্য। যদিও এসব ভোট বাক্সের জন্য মনভোলানো কথা বলেই মনে করছেন বিরোধীরা।

বাজেটে খরিফ শস্যে কৃষকের প্রাপ্য ন্যূনতম বিক্রয়মূল্য তার উৎপাদন মূল্যের দেড় গুণ করা হয়েছে। এই সুবিধা কৃষকের ঘর পর্যন্ত পৌঁছতে কেন্দ্র রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। এছাড়া কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিকে মাথায় রেখে ‘অপারেশন গ্রিন’ শুরু করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কৃষির পরিকাঠামো ও বাজারকে শক্তিশালী করতে আরও ২০০০ কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে বাজেটে। ফিশারি ও অ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ফান্ড বাবদ বরাদ্দ হয়েছে ১০ হাজার কোটি টাকা। এছাড়া পশুপালনের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে আরও ১০ হাজার কোটি টাকা। বাঁশকে এদিন ‘সবুজ সোনা’ বলে ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বাঁশ উৎপাদন বৃদ্ধিতে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026