রাজনৈতিক দলের কোষাগারে স্বচ্ছতা আনতে বেশ কিছু পদক্ষেপ বাজেট ঘোষণায় জায়গায় পেয়েছে। যা এর আগে কখনও কোনও বাজেটে দেখতে পাওয়া যায়নি। অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন এবার থেকে কোনও রাজনৈতিক দলকে কোনও ব্যক্তি বা সংস্থা অর্থ সাহায্য করতে চাইলে নগদে ২ হাজার টাকার বেশি করতে পারবেন না। এর চেয়ে বেশি টাকা দিতে গেলে তা দিতে হবে চেকে অথবা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে। তাও আবার ৩ লক্ষের বেশি করা যাবে না। এর চেয়ে বেশি টাকা দিতে গেলেও সুবিধা থাকছে। সেজন্য আরবিআইয়ের আইন সংশোধন করে ইলেকটোরাল বন্ড আনার কথা প্রস্তাব করা হয়েছে। সেই বন্ড কোনও বিশেষ দলের জন্য কিনতে পারবেন কোনও ব্যক্তি বা সংস্থা। ব্যাঙ্ক বা পোস্ট অফিস থেকে বন্ড কেনা যাবে। অন্যদিকে আইন মেনে রাজনৈতিক দলগুলিকে সময়ে রিটার্নও ফাইল করতে হবে। এর ফলে রাজনৈতিক দলগুলির আয়ের ওপর স্বচ্ছতা সামনে আসবে।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…