SciTech

হাতে আর মাত্র ২৮ বছর, বিশ্বের প্রায় প্রতিটি শিশু ভুগতে চলেছে একটি রোগে

হাতে আর মাত্র ২৮ বছর আছে। তারপর একটি বিশেষ রোগের শিকার হতে থাকবে বিশ্বের প্রায় প্রতিটি শিশু। এমনই দাবি করল ইউনিসেফ।

হাতে আর বেশিদিন নেই। ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস এমারজেন্সি ফান্ড। রাষ্ট্রসংঘের এই সংগঠন বিশ্বের শিশুদের নিয়ে কাজ করে। সেই ইউনিসেফ এবার সতর্ক করল গোটা বিশ্বকে।

তাদের পূর্বাভাস ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় প্রতিটি শিশু একটি বিশেষ রোগে আক্রান্ত হতে থাকবে। তা হল সানস্ট্রোক।

ইউনিসেফ যে নতুন রিপোর্ট প্রকাশ করেছে তাতে তারা আশঙ্কা জানিয়েছে যে ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব শিশুই সানস্ট্রোকে আক্রান্ত হবে এবং একবার নয় বারবার আক্রান্ত হবে।

গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে তো সকলেই এখন কম বেশি ধারনা রাখেন। গ্রিনহাউস গ্যাস যেভাবে নির্গত হচ্ছে তাতে তা বিশ্বের স্বাভাবিক তাপমাত্রার ধারনা ভেঙে দিয়েছে। ২০৫০ সালের মধ্যে আশঙ্কা করা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন আরও বাড়বে।

যার জেরে পারদ এখনকার চেয়ে আরও ২ ডিগ্রির ওপর বৃদ্ধি পাবে। আর এই পারদ বৃদ্ধি শিশুদের মধ্যে সানস্ট্রোকে আক্রান্ত হওয়া বাড়িয়ে দেবে।

ইউনিসেফ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে শিশুদের ওপর এই পারদ বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে আফ্রিকা ও এশিয়ায়। এখানে শিশুরা সবচেয়ে বেশি সানস্ট্রোকের শিকার হবে।

আগুনে গরম সব বয়সের মানুষকেই বিপদে ফেলবে। বিশ্বের প্রায় ৫৬ কোটি শিশু এখনই প্রবল তাপপ্রবাহের শিকার। যা ২০৫০ সালের মধ্যে ২০০ কোটিতে পৌঁছবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026