World

এই হয়তো শেষ দেখা, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির গলায় স্পষ্ট হতাশার সুর। অন্তত সেটাই ফুটে উঠেছে ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে। তিনি আগেই জানিয়েছিলেন যে তিনি রাশিয়ার প্রথম টার্গেট।

রাশিয়ার সেনা ইউক্রেনে দ্রুত প্রবেশ করছে। ইতিমধ্যেই ২০০-র ওপর ইউক্রেন সেনার প্রাণ গেছে। আহত প্রায় ৪০০ সেনা। এদিকে বিভিন্ন শহরে বহু বাড়ি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পথেঘাটে ধ্বংসলীলার তাজা ছবি ছড়িয়ে আছে। ক্ষয়ক্ষতি এখনও স্পষ্ট নয়।

ইউক্রেনের আকাশে এখন রাশিয়ার যুদ্ধবিমানের দাপট। এরমধ্যেই রাজধানী কিয়েভকে রক্ষা করতে সাধারণ মানুষকেও অস্ত্র তুলে নিতে বলেছে ইউক্রেন প্রশাসন।

এমনকি সাধারণ মানুষকে মোলোটভ ককটেল বোমা বাড়িতে বানিয়ে ফেলার উপায়ও জানানো হয়েছে। যাতে রাশিয়ার সেনাকে প্রতিহত করা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছিলেন তিনিই রাশিয়ার প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট তাঁর পরিবার। পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন যে তিনি কিয়েভেই রয়েছেন।

তিনি যে পালাবেন না তা সেখানেই পরিস্কার করে দেন ভোলোদিমির জেলেনস্কি। এবার বন্ধু ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কি।

ইজরায়েলের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে সেই অনলাইন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সকলকে জানিয়েছে এই ভিডিও কলে দেখাই হয়তো তাঁকে জীবিত অবস্থায় শেষ দেখা। কার্যতই হতাশার সুর ইউক্রেন প্রেসিডেন্টের গলায় স্পষ্ট।

জানা যাচ্ছে রাশিয়া নাকি চেচেন বিশেষ বাহিনী হান্টার-দের হাতে কয়েকজন ইউক্রেনের সরকারি আধিকারিকের ছবি তুলে দিয়েছে। এদের আটক করতে না পারলে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার রকেট ও ক্ষেপণাস্ত্র হানা অব্যাহত রয়েছে। মানুষ প্রাণহানির ভয়ে সিঁটিয়ে রয়েছেন। সঙ্গে যোগ দিয়েছে প্রবল ঠান্ডায় খাবারের অভাব। সমস্যা হচ্ছে পানীয় জল নিয়েও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026