World

রাশিয়ার ইউক্রেন হানার মধ্যে অন্যদেশের জাহাজে আছড়ে পড়ল বোমা

রাশিয়া ইউক্রেনে হানা দিয়েছে। যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এই ২ দেশের লড়াইয়ে কার্যত সাতেপাঁচে না থাকা একটি দেশের জাহাজে গিয়ে আছড়ে পড়ল বোমা।

রাশিয়া ইউক্রেনে হানা দেওয়ার পর ২ দিন অতিবাহিত। ইউক্রেনের বিভিন্ন জায়গার দখল নিচ্ছে রাশিয়ার সেনা। এরমধ্যেই ঘটে গেল এক অন্য ঘটনা।

ইউক্রেনের ওডেসা শহরের গা ঘেঁষা সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছিল একটি তুরস্কের জাহাজ। আচমকা সেই জাহাজে এসে আছড়ে পড়ে একটি বোমা।

রাশিয়া তা ইউক্রেনের দিকে ছুঁড়েছিল, নাকি ইউক্রেন রাশিয়াকে প্রতিহত করতে তা ছুঁড়েছিল সেটা পরিস্কার নয়। তবে যুদ্ধের মধ্যে না থাকা তুরস্কের ওপর এভাবে বোমা আছড়ে পড়াকে কোনওভাবেই তারা ভাল চোখে নিচ্ছে না।

রাশিয়ার ইউক্রেনে হানার সরাসরি বিরোধিতা করেছে ন্যাটো। সেই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির একটি তুরস্ক। তুরস্কের জাহাজে বিনা প্ররোচনায় এভাবে বোমা আছড়ে পড়াকে অন্যভাবে ব্যাখ্যা করেছে তুরস্ক।

তাদের মতে, এটাই ইঙ্গিত করছে যে যুদ্ধ কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। তা ছড়িয়ে পড়তে পারে ইউরোপের অন্য দেশগুলির মধ্যেও। এই যুদ্ধের হাত ধরে বাকি ইউরোপীয় দেশের সিংহভাগ যুদ্ধে অবতীর্ণ হয়ে পড়তে পারে।

এমনিতেই বিশেষজ্ঞেরা বারবার এই যুদ্ধের হাত ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথা তুলে আনছেন। সেখানে সত্যিই যদি ইউরোপীয় দেশগুলি এই যুদ্ধের জেরে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে সময়ের অপেক্ষা হয়ে থাকবে বলে মত বিশেষজ্ঞদের। এদিক রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নিয়ে বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026