World

ইউক্রেনের নাগরিকদের দেওয়া পাউরুটিতে শেষ রাশিয়ার সেনা

ইউক্রেনে এখনও তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হানা, আকাশপথে হানা চলছে। এর মধ্যেই ইউক্রেনের নাগরিকদের দেওয়া পাউরুটিতে শেষ রাশিয়ার সেনা।

ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আক্রমণ শানাচ্ছে রাশিয়া। আকাশপথে আক্রমণ তো চলছেই, সেইসঙ্গে পদাতিক সেনাও ইউক্রেনের বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

ইউক্রেনের খারকিভে রাশিয়ার সেনাদের উপহার দেন স্থানীয় বাসিন্দারা। রাশিয়ার ২ সেনাকে বান পাউরুটি খেতে দেন তাঁরা। উপহার হিসাবেই রাশিয়ান সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল খাবার।

এর আগেও এমন সৌজন্য অভুক্ত রাশিয়ার সেনার প্রতি দেখিয়েছিলেন ইউক্রেনের কয়েকজন বাসিন্দা। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল রাশিয়ার এক সেনা ইউক্রেনের বাসিন্দাদের দেওয়া খাবার পেয়ে কেঁদে ফেলেছেন। এবারও তেমন ভাবেই বান পাউরুটি তুলে দেওয়া হয় ঠিকই, তবে তার পিছনে ছিল অন্য উদ্দেশ্য।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের দাবি, রাশিয়ার ২ সেনা ওই বান পাউরুটি খাওয়ার পর মারা যান। কারণ তাতে বিষ মেশানো ছিল।

পাউরুটিতে বিষ মেশানোই নয়, তাদের দাবি, রাশিয়ার অন্য একটি সেনাদলকে ইউক্রেনের নাগরিকরা মদ্যপানের জন্য মদের বোতল উপহার দেন। কিন্তু সেই মদে মেশানো হয়েছিল বিষ। সেই বিষাক্ত মদ খাওয়ার পরই রাশিয়ার সেনাদের প্রবল জ্বর আসে। প্রায় ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

ইউক্রেনের বাসিন্দারা এমনভাবে রাশিয়ার সেনার বিরুদ্ধে তাঁদের লড়াই শুরু করেছেন বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত একের পর এক শহরে রাশিয়ার হানায় মৃত্যু হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষের।

যদিও কিয়েভ শহর দীর্ঘ চেষ্টার পরও এখনও দখলে নিতে পারেনি রাশিয়া। বরং চেরনোবিল থেকে রাশিয়ার সেনা সরে যেতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026