World

জীবনের ঝুঁকি নিয়ে এগোলাম, কিছু হলে সরকার দায়ী থাকবে, বার্তা একদল পড়ুয়ার

ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। হাজার হাজার ছাত্রছাত্রীকে ফিরিয়েও আনা হয়েছে। কিন্তু এরমধ্যেই এল এক অন্য ভিডিও বার্তা।

ইউক্রেন থেকে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার তৎপরতা ভারত সরকার যে দেখাচ্ছে তা স্পষ্ট। কিন্তু তার পরে এখনও বেশ কয়েকজন ছাত্রছাত্রী আটকে রয়েছেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। এমনই একদল ছাত্রছাত্রীর একটি ভিডিও বার্তা এবার সামনে এল।

৬০০ জন ছাত্রছাত্রী ইউক্রেনের উত্তর পূর্ব দিকের রাজ্যে সুমি-তে আটকে রয়েছেন। তাঁরা একটি ভিডিও বার্তা পাঠিয়ে কার্যত কিছুটা হলেও ক্ষোভ উগরে দিয়েছেন। বেরিয়ে এসেছে এক হতাশাও।

তাঁদের দাবি, ১০ দিন হয়ে যাওয়ার পরও তাঁরা সুমিতেই আটকে। সেখানে আকাশে উড়ছে রাশিয়ার বিমান। বোমা বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বিভিন্ন দিক থেকে। রাস্তাতেও চলছে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই।

এমনই এক পরিস্থিতিতে তাঁরা এতদিন এখানে আটকে থাকলেও তাঁরা এবার হাঁটা শুরু করলেন। সীমান্তের দিকে হাঁটা শুরু করছেন।

এতে প্রতিপদে জীবনের ঝুঁকি রয়েছে। বোমা আছড়ে পড়ছে যখন তখন। ফলে তাঁদের জীবন যেতে পারে। সেই ঝুঁকি নিয়েই তাঁরা সীমান্তের দিকে হাঁটা শুরু করছেন।

এটাও তাঁরা জানিয়েছেন ওই ভিডিও বার্তায় যে যদি এই যাত্রাপথে তাঁদের কিছু হয় তাহলে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে। এই ভিডিও বার্তাই তাঁদের ইউক্রেন থেকে শেষ ভিডিও বার্তা বলেও জানিয়েছেন তাঁরা।

এই ভিডিওতে কার্যতই প্রবল ক্ষোভ আছড়ে পড়েছে। অন্য ছাত্রছাত্রীদের উদ্ধারে ভারত সরকার যতটা তৎপরতা দেখাচ্ছে তাঁদের ক্ষেত্রে তা হয়নি। এমনটাই প্রকাশ পাচ্ছে তাঁদের বক্তব্যে। ওই ভিডিওতে ভারতীয় পতাকা হাতে ভারত মাতা কি জয় ধ্বনিও দিতে দেখা গেছে তাঁদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026