World

সর্ষের মধ্যে ভূত, ইউক্রেনের সমঝোতা প্রতিনিধি আসলে রাশিয়ার চর

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সমঝোতা প্রতিনিধিদলেই লুকিয়ে ছিল রাশিয়ার চর! বিষয়টি জানতে পেরে এক চরম পদক্ষেপ করেছে ইউক্রেন বলে দাবি করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ইউক্রেন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে সর্ষের মধ্যেই লুকিয়ে ছিল ভূত। ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে সমঝোতা বৈঠকে বসছে এই যুদ্ধে ইতি টানতে। সেই বৈঠকে ইউক্রেনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডেনিস কিরীভ। কিন্তু এরমধ্যেই ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস গোপনে কিরীভের ফোনে আড়ি পেতে জানতে পারে তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন।

আসলে ইউক্রেনের প্রতিনিধি হয়ে আসলে রাশিয়ার হয়ে কাজ করছেন তিনি। একথা জানতে পারার পরই তাঁকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পর কিয়েভ শহরের মাঝামাঝি এক আদালতের সামনে কিরীভকে দাঁড় করিয়ে মাথায় গুলি করেন সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের সদস্যরা। সেখানেই মৃত্যু হয় কিরীভের। এমনই দাবি করা হয়েছে।

এভাবেই কিরীভকে দেশ বিরোধী কাজের জন্য শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমগুলি। যদিও এই খবর ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি।

রাশিয়ার চর হিসাবে সন্দেহ হওয়ায় এবং হাতে তেমনই প্রমাণ পাওয়ায় কিরীভকে দেশদ্রোহী বলে ব্যাখ্যা করে হত্যা করা হয়েছে বলে যে খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তা নিয়ে কিন্তু মুখে কিছু বলেনি ইউক্রেন সরকার। এক রাজনৈতিক বিশ্লেষক মারিও দুবোভিকোভা কিরীভকে হত্যার কথা প্রকাশ করেছেন।

তবে ইউক্রেন সরকার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে ইউক্রেনে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর পুরো পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026