কিয়েভের একটি বহুতলে আছড়ে পড়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ছবি - আইএএনএস
রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাচ্ছে লাগাতার। বিভিন্ন এলাকা দখল করতে এগিয়ে আসছে রাশিয়ার সেনা। তাদের প্রতিহত করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লড়ে যাচ্ছে ইউক্রেনের সেনা।
ইউক্রেনের খেরসন এলাকায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ হেনিশেক। হেনিশেক ব্রিজ পার করে রাশিয়ার সেনা এগোতে থাকলে এলাকা দখল করতে তাদের সময় লাগবেনা। কিন্তু যদি ব্রিজটিই না থাকে তাহলে যোগাযোগের পথ নেই। ফলে এপারে পৌঁছতে রাশিয়ার সেনাকে বেগ পেতে হবে।
ক্রিমিয়া ও ইউক্রেনের মূল ভূখণ্ডকে যোগ করেছে এই হেনিশেক ব্রিজ। এখানেই প্রহরায় ছিলেন ইউক্রেনের সেনা ভিটালি শাকুন। তিনি দেখেন রাশিয়ার সেনা প্রায় ব্রিজের কাছে পৌঁছে গেছে।
এদিকে ব্রিজ পার করলে রাশিয়া তাঁর দেশের মাটিতে আরও অগ্রসর হয়ে যাবে। যা মেনে নিতে পারেননি ভিটালি। দেশের মাটিকে রক্ষা করতে তিনি এক চরম সিদ্ধান্ত নিলেন।
ভিটালি ব্রিজটি ওড়ানোর বন্দোবস্ত করলেন। কিন্তু সেটি দ্রুত উড়িয়ে দিতে গেলে বিস্ফোরণের আগে ভিটালির ফেরা সম্ভব ছিলনা। তাই তিনি একটি মেসেজ পাঠান তাঁর সতীর্থ সেনানীদের। জানান তাঁর ফেরার মত সময় হবেনা।
তার পরক্ষণেই ব্রিজটিতে বিস্ফোরণ হয়। উড়ে যায় গুরুত্বপূর্ণ ব্রিজটি। ক্রিমিয়ার দিকেই থমকে যায় রাশিয়ার সেনা। তবে ব্রিজ ওড়ার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান ভিটালিও।
কেবল দেশের জন্য নিশ্চিত মৃত্যু জেনেও এই পদক্ষেপ করতে তাঁর এতটুকু সংকোচ হয়নি। ভিটালি এখন ইউক্রেনের গর্বের সন্তান। তাঁর মৃত্যু দেশবাসীর চোখে জল এনেছে। তরুণদের দেশের জন্য এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন ভিটালিকে। ভিটালি এখন এক সেনার নাম নয়, তিনি এখন দেশের হিরো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…