World

ইউক্রেনের বাঙ্কারে জন্ম নিল শিশু, দেশ বলছে আশার আলো

ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েই যাচ্ছে। রাজধানী কিয়েভে যেভাবে রাশিয়া আক্রমণ হানছে তাতে শহরবাসী বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। সেখানেই জন্ম নিল এক শিশু।

কিয়েভের রাস্তায় এখন বারুদের গন্ধ। ক্রমশ শহরটার চেহারা বদলাচ্ছে। বিস্ফোরণের শব্দ থামার নাম নিচ্ছে না। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট হানা শহরটার অনেক ক্ষতি করে ফেলেছে। বহু সাধারণ মানুষের প্রাণ গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিস্কার নয়।

এরমধ্যেই রাশিয়ার সেনাকে প্রতিহত করতে সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছেন। বয়স্করাও সেই দলে শামিল হয়েছেন। কবে যে এর শেষ, কবে যে তাঁরা ফের স্বাভাবিক জীবনে ফিরবেন জানেন না কিয়েভবাসী।

বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমশ অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতাল নয়, একটি বাঙ্কারে আশ্রয় হয়েছিল ২৩ বছরের এক তরুণী মায়ের।

বাইরে রাশিয়ার বোমাবর্ষণ চলছে। আকাশে রাশিয়ার যুদ্ধবিমান। ইউক্রেন সেনা কিয়েভ বাঁচাতে মরণপণ লড়াই দিচ্ছে। বাড়ির পর বাড়িতে আছড়ে পড়ছে রাশিয়ার বোমা। কিন্তু প্রকৃতি তো তার নিয়মেই চলে।

প্রসব যন্ত্রণা বাড়তে থাকে ওই তরুণীর। তারপর ওই বাঙ্কারেই জন্ম হয় এক কন্যা সন্তানের। নাম দেওয়া হয়েছে মিয়া। তরুণীর আর্তনাদের আওয়াজ পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। পুলিশই দ্রুত মা ও শিশুকে একটি হাসপাতালে পৌঁছে দেয়।

এদিকে বাঙ্কারে জন্ম নেওয়া এই শিশুর কথা ছড়িয়ে পড়েছে কিয়েভের বাসিন্দাদের মধ্যে। সকলেই মনে করছেন এই সদ্যোজাত শিশু এই অবস্থাতেও আশার আলো নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। ওই শিশুই ইঙ্গিত দিল ইউক্রেনের নতুন জন্মের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026