World

পুলিশ‌-বিদ্রোহী সংঘর্ষে মৃত ৫৫, উগান্ডায় গ্রেফতার আদিবাসী রাজা

উগান্ডার ওয়েনজুরুরু রাজতন্ত্র। আদি উগান্ডার আদিবাসী সভ্যতার অন্যতম স্তম্ভ। এই রাজতন্ত্রের রাজা চার্লস ওয়েসলি মুমবেরে। সরকার বিরোধী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করল উগান্ডা প্রশাসন।

কিন্তু মুমবেরেকে গ্রেফতার করা সহজ কাজ ছিল না। তাঁকে গ্রেফতার করার আগে বিদ্রোহীদের সঙ্গে পুলিশের প্রবল সংঘর্ষ বাধে। কাসেসে শহরের কাছে এই সংঘর্ষে ১৪ জন পুলিশ কর্মী ও ৪১ জন বিদ্রোহীর প্রাণ গেছে।

পুলিশের দাবি, পুলিশ ও উগান্ডা সেনার যৌথ বাহিনী ওয়েনজুরুরু রাজত্বের আওতাধীন কাসেসে শহরে টহল দেওয়ার সময় আচমকাই তাদের আক্রমণ করে রাজার বিশেষ সুরক্ষা বাহিনী। শুরু হয় গুলি যুদ্ধ।

রাজাকে বাঁচাতে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে বিদ্রোহীরাও। এদিকে রাজা মুমবেরেকে গ্রেফতারের পরও পশ্চিম উগান্ডায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। যে কোনও সময়ে বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে বলে সতর্ক রয়েছে পুলিশ ও সেনা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026