World

দুর্ঘটনা রুখতে মহিলাদের সামনের সিটে বসা নিষিদ্ধ হল এক দেশে

ট্রাকের সামনের সিটে বসে কোনও মহিলা সফর করতে পারবেননা। এই সিদ্ধান্ত নিয়েছে একটি ব্যবসায়িক সংগঠন। পথ দুর্ঘটনার বাড়বাড়ন্ত রুখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে তারা।

ট্রাকের সামনের সিটে মহিলারা বড় একটা সফর করেননা। বলা ভাল ট্রাকেই সফর করেননা। তবে বিশ্বের এমনও বহু জায়গা রয়েছে যেখানে ট্রাকে মহিলারা সফর করে থাকেন। অনেক সময় চালকদের পরিচিত মহিলারাও যাতায়াত করেন। কিন্তু সেখানেই আপত্তি জানাল একটি ব্যবসায়িক সংগঠন।

তাদের মহিলাদের ট্রাকে চড়ায় আপত্তি নেই। তবে তাঁদের সামনের সিটে বসায় আপত্তি আছে। এমনকি সেই মহিলা চালকের স্ত্রী হলেও নয়। পথ দুর্ঘটনায় লাগাম দিতেই এই সিদ্ধান্ত বলে ব্যবসায়িক সংগঠনের তরফে জানানো হয়েছে।

এখন প্রশ্ন হল এক মহিলার ট্রাকের সামনের সিটে বসার সঙ্গে পথ দুর্ঘটনার সম্পর্কটা কি? সম্পর্ক রয়েছে বলেই জানিয়েছে ওই ব্যবসায়িক সংগঠন।

উগান্ডার ওই ব্যবসায়িক সংগঠন জানিয়েছে যাতায়াতের জন্য ট্রাকে এখানকার অনেক মহিলাই চড়ে থাকেন। তাঁরা অনেকেই ছোট ছোট স্কার্ট পরে থাকেন। এতে তাঁদের খোলা পা ও উন্মুক্ত থাই দেখতে পাওয়া যায়।

মহিলা যদি সামনের সিটে ওই পোশাকে বসেন তাহলে চালকদের অনেক সময় রাস্তা ছেড়ে তাঁর থাইয়ে নজর চলে যাচ্ছে। আর এই অন্যমনস্কতার জন্য ঘটে যাচ্ছে একের পর এক দুর্ঘটনা।

তাই ট্রাকের সামনের সিটে আর মহিলারা বসতে পারবেননা। তবে ট্রাকে সফর করতে পারবেন। সেক্ষেত্রে তাঁদের পিছনের দিকে বসতে হবে। যাতে চালকের নজর তাঁর দিকে না যায়। এই নির্দেশ ইতিমধ্যেই লাগু হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026