World

ফের নৌকাডুবি, মৃত কমপক্ষে ৩০

ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে জল পার করতে গিয়ে বারবার দুর্ঘটনার কবলে পড়েছে নৌকা। মৃত্যু হয়েছে বহু মানুষের। তবু টনক নড়েনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনও চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকির পারাপার। আর যার ফল মাঝেমধ্যেই হচ্ছে ভয়ংকর। যেমনটা হল উগান্ডায়।

উগান্ডার রাজধানী শহর কাম্পালার গা ধরে ভিক্টোরিয়া লেক। প্রসিদ্ধ লেক। বিশাল জলরাশি। ভিক্টোরিয়ার ধারে কাম্পালার কেকে বিচ থেকে একটি নৌকা ১২০ জন যাত্রী নিয়ে পাড়ি দেয় মুকোনো জেলার দিকে। যদিও নৌকাটির যাত্রী বহন ক্ষমতা সর্বাধিক ১০০ জন।

অতিরিক্ত যাত্রী নিয়ে ভিক্টোরিয়া লেকের ওপর দিয়ে যাওয়ার সময় টাল রাখতে পারেনি নৌকা। অতি যাত্রীর ভারে উল্টে যায় সেটি। জলে ডুবতে শুরু করেন অনেকে।

কেউ কেউ সাঁতার কেটে পারে ওঠার চেষ্টা চালান। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রবিবার সন্ধে পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার হয়েছে। বাঁচানো সম্ভব হয়েছে ২৭ জনকে। বাকিদের খোঁজে তল্লাশি জারি আছে। ‌— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026