সেন্সরের অধিকার সিবিএফসির নেই, জানাল বম্বে হাইকোর্ট

কোনও সিনেমাকে সেন্সর করার আইনি অধিকার সিবিএফসির নেই। তারা শুধু সার্টিফিকেট ইস্যু করতে পারে। ‘উড়তা পঞ্জাব’ বিতর্ককে কেন্দ্র করে একটি মামলায় সোমবার একথা জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। তাদের সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সিবিএফসির কাজ করা উচিত বলেও জানিয়েছে আদালত। এদিন ‘উড়তা পঞ্জাব’ ইস্যুতে হওয়া মামলার রায় দিতে গিয়ে সিনেমার একটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। এই সিনেমায় কোনও ভাবেই পঞ্জাবকে ছোট করা বা মাদকাসক্তিকে উৎসাহ দেওয়ার প্রচেষ্টা নেই বলেই অভিমত আদালতের।  আদালত আরও জানিয়েছে, কোথায় কি সংলাপ দেওয়া হল, কি গান দেওয়া হল, এসব বিষয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ সিনেমার মূল্য। একটি জায়গাকে সামনে রেখে সিনেমাটিতে ড্রাগের কুফল বর্ণনা করার চেষ্টা হয়েছে। সিনেমার বিষয় এবং তার প্রেক্ষাপট ভাবার অধিকার একজন সৃজনশীল মানুষের আছে। কীভাবে সিনেমাটি বানানো উচিত সে বিষয়ে একজন নির্দেশককে নির্দেশ দেওয়ার অধিকার কারও নেই। এদিকে বম্বে হাইকোর্ট কিছু জানানোর আগেই ‘উড়তা পঞ্জাব’ সিনেমাকে ছাড়পত্র দিয়ে দেয় সিবিএফসি। ‘এ’ সার্টিফিকেট দিয়ে সিনেমাটিকে হলে প্রদর্শনের নির্দেশ দিয়েছে তারা।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

ধনু রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মকর রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মীন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 6, 2026

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026