Entertainment

গায়ক উদিত নারায়ণকে খুনের হুমকি ফোন

প্রথম ফোনটা আসে গত ৬ এপ্রিল। সেদিনটা ছিল মহারাষ্ট্রে গুডি পারোয়ো। ফোনের ওপার থেকে গালিগালাজ করা হয় তাঁকে। হুমকিও দেওয়া হয়। ফোন কেটে দেন তিনি। ফোনটা কোথা থেকে আসছে দেখতে গিয়ে দেখা যায় হয় নম্বরটি বন্ধ করা আছে। অথবা আউট অফ রিচ। তখনকার মত বিষয়টি এড়িয়ে যান তিনি। কিন্তু ফের ফোন আসে। এবার ফোন আসে জুলাই মাসে। তখন একটি রিয়্যালিটি শো-এর জন্য নিজের ভ্যানিটি ভ্যানে তৈরি হচ্ছিলেন তিনি। অচেনা নম্বর। ফোন ধরতেই ওপার থেকে কেউ যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করতে থাকে। হুমকি দেয়। এরপর একটি নম্বর থেকে মেসেজও আসে তাঁর ফোনে। এরপর আর বিষয়টিকে অবজ্ঞা করার জায়গা ছিলনা। তাই তিনি সিদ্ধান্ত নেন সব কথা এবার পুলিশকে জানাবেন। নিজের অভিজ্ঞতার কথা এভাবেই জানালেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণ।

উদিত আম্বোলি পুলিশ স্টেশনে সব কথা জানিয়েছেন। তিনি পুলিশ স্টেশনে আসার খবর ছড়িয়ে পড়তেই উদিতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই পুরো বিষয়টি খুলে জানান উদিত। পুলিশে তিনি এফআইআর না করলেও সব কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান এই গায়ক। তিনি আশাবাদী যে পুলিশ তদন্ত শুরু করবে। যে এমন কাণ্ড করছে সে খুব দ্রুত ধরাও পড়বে।

তিনি কী মনে করেন যে এটা তাঁর কোনও ফ্যানের কাজ হতে পারে? উদিত এই প্রশ্নের উত্তরে জানান, তাঁর দুনিয়া জুড়ে অনেক অনুরাগী আছেন। তাঁরা আগে তাঁকে চিঠি লিখতেন। এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও অনেকের সঙ্গে দেখা হয়। তাই উদিত মনে করেন যদি তাঁকে কেউ পছন্দ করবে তবে তাঁকে সে খুনের হুমকি দেবে না, গালিগালাজ করবে না। তাই তিনি মনে করেন না তাঁকে যে ফোন করছে সে তাঁর কোনও ফ্যান। পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। ফলে উদিত নারায়ণ আশাবাদী যে ওই ব্যক্তি দ্রুত ধরা পড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026