SciTech

আরও সহজ হল উবার বুক করা, আর লাগবে না উবার অ্যাপ

শহুরে জীবনে অ্যাপ ক্যাবের গুরুত্ব ক্রমশ বাড়ছে। অন্যতম অ্যাপ ক্যাব সংস্থা উবার এবার তাদের গাড়ি বুকিং আরও সহজ করে ফেলল।

কোথাও পৌঁছতে এখন ট্যাক্সির চেয়ে অ্যাপ ক্যাবে বেশি স্বচ্ছন্দ বোধ করেন মানুষজন। ঘরে বসে বা যে কোনও জায়গা থেকে বুক করে ফেললে দরজায় হাজির গাড়ি। আগে থেকে জেনে নেওয়া যায় ভাড়া কত পড়ছে। ভাড়া মেটাতে অনলাইন পেমেন্টের সুবিধাও মানুষের কাছে অন্যতম বড় সুবিধা।

সেই অ্যাপ ক্যাবের জগতে অন্যতম প্রধান নাম উবার। কলকাতাতেও এখন উবার অ্যাপ ক্যাবের অন্যতম ভরসা। এবার ভারতে উবার বুক করা আরও সহজ করল সংস্থা।

উবার এবার হাত মিলিয়েছে হোয়াটসঅ্যাপের সঙ্গে। এবার থেকে হোয়াটসঅ্যাপ মারফতও বুক করে ফেলা যাবে উবার। আপাতত লখনউতে এটা পাইলট প্রকল্প হিসাবে চালু করেছে তারা। আগামী দিনে তা সারা ভারতেই ছড়িয়ে পড়বে।

বৃহস্পতিবার এই নয়া সুবিধার কথা ঘোষণা করে সংস্থা। এরফলে আগামী দিনে উবার অ্যাপের সাহায্য ছাড়াই উবার বুক করা যাবে।

ফলে উবের অ্যাপ না চাইলে ডাউনলোড করারও দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ থাকলেই হবে। এই সুবিধা ভারতীয়দের উবার বুক করাকে আরও অনেক সহজ করে দিল বলেই মনে করছে সংস্থা।

এখন উবার বুক করতে গেলে একমাত্র ভরসা ইংরাজি। আগামী দিনে অন্য ভাষাতেও উবার বুক কররা সুবিধা আনতে চলেছে সংস্থা।

এতে ইংরাজি জানা আর বাধ্যতামূলক থাকবে না। যিনি যে ভাষায় স্বচ্ছন্দ তিনি সেই ভাষাতেই অনায়াসে বুক করতে পারবেন উবার। আগামী দিনে এই সুবিধাও আনতে চলেছে উবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026