আছড়ে পড়ল মেগি, বেসামাল জনজীবন

ভয়ংকর একটা কিছু যে অপেক্ষা করে আছে তা আগেই জানা ছিল। হলও তাই। সকাল থেকে টানা ঝোড়ো হাওয়া আর একটানা বৃষ্টির হাত ধরে বিকেলে সমুদ্র ছেড়ে জমিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মেগি। ল্যান্ডফলের সময় প্রবল ঝড়ের দাপটে বহু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। প্রশান্ত মহাসাগর থেকে উড়ে আসা ঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। সঙ্গে ছিল ঝড়ের প্রবল শব্দ। ঝড়ে অজস্র গাছ ভেঙে পড়ে। সমুদ্র ছিল উত্তাল। প্রাথমিক খবরে ৪ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। অনেক বাড়ির চাল উড়ে গেছে। অবস্থা আরও শোচনীয় করে তুলেছে প্রবল বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই মেগি হানা সামাল দিতে আগাম উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছিল উপকূলবর্তী রেলপথ। বাতিল করা হয় ৫৭৫টি উড়ান। মানুষজনকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তৈরি রাখা হয়েছিল উদ্ধারকারী দলকেও। তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026