SciTech

ব্যবহারকারীদের ক্ষেত্রে নয়া নিষেধাজ্ঞা জারি করল ট্যুইটার

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার এখন যথেষ্ট জনপ্রিয়। এবার সেই ট্যুইটার কর্তৃপক্ষ নয়া নিষেধাজ্ঞা জারি করল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ট্যুইটারের নাম প্রায় সকলের জানা। এখন আবার তার মাথা এক ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল হওয়ার পর ট্যুইটার খবরের শিরোনামেও জায়গা করে নিয়েছে। সেই ট্যুইটার এবার এক নয়া নিষেধাজ্ঞা জারি করল। ব্যবহারকারীদের তা মনে রাখতে হবে এবার থেকে।‌

ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও আর ট্যুইটারে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া প্রকাশ করা যাবেনা।

ব্যক্তিগত ভিডিও বা ছবি ট্যুইটারে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জমা পড়ছিল ট্যুইটারের কাছে। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল বলে জানিয়ে দিয়েছে ট্যুইটার।

কারও ব্যক্তিগত ভিডিও বা ছবি একান্তই তাঁর নিজস্ব গোপনীয়তা। তিনি তা কেমন করে ব্যবহার করবেন বা করতে দেবেন তা তাঁর সিদ্ধান্ত। তাই তাঁকে না জানিয়ে আর এমন ভিডিও বা ছবি ট্যুইটারে ব্যবহার করা যাবেনা।

প্রসঙ্গত এর আগেই ট্যুইটারে কারও ফোন নম্বর, ঠিকানা, তাঁর পরিচয়পত্র অন্য কেউ প্রকাশ করতে পারবেননা বলে নিষেধাজ্ঞা জারি করেছিল ট্যুইটার। এবার ব্যক্তিগত ছবি বা ভিডিওতেও সম্মতি ছাড়া প্রকাশে জারি হল নিষেধাজ্ঞা।

ট্যুইটারে এমন ভিডিও বা ছবি বিশেষ করে মহিলা, সমাজকর্মী সহ অনেককে নানাভাবে সমস্যায় ফেলছে। এই প্রবণতা বেড়েই চলেছে।

আগামী দিনে কেউ যদি ট্যুইটারকে জানান যে তাঁর ব্যক্তিগত ছবি বা ভিডিও ট্যুইটারে ব্যবহার হয়েছে তাঁর সম্মতি ছাড়াই, তাহলে ট্যুইটার সেই ছবি বা ভিডিও মুছে দেবে। পরাগ আগরওয়াল ট্যুইটারের সিইও হওয়ার পর এটাই ট্যুইটারের প্রথম বড় সিদ্ধান্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026