তুরস্কে জারি হল জরুরি অবস্থা। আগামী ৩ মাস এই জরুরি অবস্থা জারি থাকবে। তুরস্কে সেনা অভ্যুত্থানের কথা মাথায় রেখে দেশের গণতন্ত্রকে সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এর্দোগান। দেশে গণতন্ত্র, আইন ও স্বাধীনতা তিনটি মূল স্তম্ভ। এই তিনটি স্তম্ভ যাতে সুরক্ষিত থাকে সেজন্যই এই জরুরি অবস্থা জারি বলে ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট। যদিও এজন্য দেশের মানুষকে ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরিস্কার করে দিয়েছেন জরুরি অবস্থার জেরে সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করা হবে না। বরং সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এবার বিদেশি লগ্নিকারীদের তুরস্কে বিনিয়েগের আহ্বান জানিয়েছেন এর্দোগান।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…