দিন পনেরো আগে আতাতুর্ক বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনায় খবরের শিরোনামে এসেছিল তুরস্ক। সেই ঘটনার স্মৃতি টাটকা থাকতেই এবার শিরোনামে তুরস্কের ক্ষমতার দখলের লড়াই, সেনা অভ্যুত্থানের চেষ্টা। সূত্রের খবর, রাজধানী আঙ্কারার দখল নিতে সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক নিয়ে হাজির হয় তুরস্কের সৈন্যবাহিনীর একাংশ। সরকারপন্থী সেনা, পুলিশ ও বিদ্রোহী সেনাদের সংঘর্ষে নিহত হন অন্তত ২৬৫। নিহতদের মধ্যে দেশের সাধারণ নাগরিক ও পুলিশ আধিকারিকরা রয়েছেন। আহত অন্তত ১৫০০। আঙ্কারায় দেশের পার্লামেন্ট সহ বিভিন্ন সরকারি বিল্ডিং ও অন্যান্য জায়গা থেকে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরও চলে যায় বিদ্রোহী সেনাদের দখলে। কিন্তু এই অভ্যুত্থানকে ব্যর্থ করেন দেশের সাধারণ মানুষ। সরকারপন্থী সেনারা বন্দি সেনাধ্যক্ষকে উদ্ধার করেন। রাষ্ট্রপতি এর্দোগান নিজের ভাষণে সেনা অভ্যুত্থানের চেষ্টাকে ব্যর্থ বলে ঘোষণা করেন। আত্মসমর্পণ করে প্রায় ৩০০০ সেনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…