World

তুরস্কের ফুটবল মাঠে জোড়া বিস্ফোরণ, মৃত ৩৮

তুরস্কের ফুটবল মাঠে জোড়া বিস্ফোরণে মৃত্যু হল ৩৮ জনের। মৃতদের মধ্যে ২৭ জন পুলিশকর্মী। ১৬৬ জন আহত। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সুপার লিগের ম্যাচ শেষ হওয়ার পর ইস্তানবুলের বেসকিটাস স্টেডিয়ামে এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। খেলা চলাকালীন স্টেডিয়ামের পুলিশ বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি। তারপর গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে স্টেডিয়ামের পাশে দাঁড়ানো গাড়িতে। গাড়িতেই বিস্ফোরক বোঝাই করা ছিল। সেটি ফাটিয়ে দেওয়া হয়। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনার পিছনে কুর্দিশ জঙ্গিদের হাত রয়েছে।

 

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026