চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ, ছবি - আইএএনএস
আচমকাই ভেঙে পড়ল আস্ত একটা ৮ তলা বাড়ি। বহুতলে ঠিক কতজন তখন ছিলেন তা জানা নেই। তবে ১০টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। ১২ জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এখনও কেউ ভেঙে পড়া ৮ তলা বাড়ির বিশাল ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন কিনা তা পরিস্কার নয়।
ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে। তুরস্কের অন্যতম পর্যটন শহর ইস্তানবুলের করতাল এলাকায়। যেটুকু প্রশাসনের তরফে জানানো হয়েছে তা হল এই বাড়িতে ১৪টি ফ্ল্যাট ছিল। যেখানে ৪৩ জন মানুষের বাস ছিল। এঁদের সকলেই যে ভেঙে পড়ার সময় ওই বহুতলে উপস্থিত ছিলেন এমন নয়। তবে কজন ছিলেন সেটাও পরিস্কার নয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৯৯২ সালে ওই বাড়িটি তৈরি হয়। বাড়িটির ৫ তলা পর্যন্ত তোলার অনুমতি ছিল। অর্থাৎ উপরের ৩টি তলা বেআইনিভাবে তোলা হয়। তবে ঠিক কী কারণে বাড়িটি এভাবে ধূলিসাৎ হয়ে গেল তা এখনও জানা যায়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…