World

টানেলে বেসামাল গাড়ির ধাক্কাধাক্কি, জখম অন্তত ১৭ জন

একটি টানেল দিয়ে যাতায়াত করার সময় ঘটল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় যে ৩০ জন জখম হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা ঘটল টানেলের অভ্যন্তরে। ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে ৩০ জন। তবে প্রাণহানির খবর নেই। যে ৩০ জন জখম হয়েছেন তাঁদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে তুরস্কের মাউন্ট বোলু টানেলের ভিতর। টানেলে থাকা ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার ছবি। ফুটেজে দেখা যাচ্ছে একটি গাড়ি বেসামাল হয়ে ধাক্কা মারছে টানেলের দেওয়ালে। টানেলে থাকা অন্য যানবাহনগুলিও পরস্পরকে ধাক্কা মারছে।

এরফলে গাড়িগুলি একে অপরের সঙ্গেও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যান বোলু প্রদেশের গভর্নর। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্স সহ দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থাকেও ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনার পর যানবাহন অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।

তুরস্কের টানেলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি, ছবি – আইএএনএস

মাউন্ট বোলুতে দুর্যোগ নতুন কিছু নয়। এখানে অবিরাম তুষারপাত হয়ে থাকে। এছাড়া দুর্ঘটনা প্রবণ এই এলাকা। তুরস্কের আবহাওয়া দফতর তুষারঝড়ের পূর্বাভাস দিয়ে যান চলাচলে বিরত থাকার পরামর্শ দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026