World

রানওয়েতে হড়কে ৩ টুকরো হয়ে গেল যাত্রীবোঝাই বিমান

যাত্রীর সংখ্যা ছিল ১৭৭। এছাড়াও ছিলেন ৬ জন বিমানকর্মী। সব মিলিয়ে ১৮৩ জন ওই বিমানে ছিলেন। বিমানটি গন্তব্যে পৌঁছে বিমানবন্দরে অবতরণ করছিল। রানওয়েতে নেমেও আসে সেটি। কিন্তু রানওয়ে দিয়ে গতি কমানোর ছুট দেওয়ার সময় আচমকাই বিমানটি রানওয়ে থেকে হড়কে যায়। তারপরই ঘটে ভয়ংকর ঘটনা। ৩ টুকরো হয়ে ভেঙে যায় আস্ত যাত্রীবোঝাই বিমানটি। এই ঘটনার পর দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ৩ জন যাত্রীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়। বাকিদের আঘাত কারও কম, কারও বেশি। তবে ঝুঁকি না নিয়ে সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন : জরুরি অবতরণের সময় রানওয়েতেই বিমানে আগুন, মৃত ৪১

ঘটনাটি ঘটেছে তুরস্কের ইস্তানবুলের বিমানবন্দরে। তুরস্কের ইজমির প্রদেশ থেকে বিমানটি ইস্তানবুল আসে। ইস্তানবুলের বিমানবন্দরে অবতরণের সময়ই ঘটে বিপত্তি। সস্তার বিমান হিসাবে পরিচিত পেগাসাস এয়ারলাইন্স। তাদের বোয়িং ৭৩৭ বিমানটি ১০ বছরের পুরনো বলে জানতে পারা গেছে। বিমানটি যেভাবে টুকরো হয়ে গেছে তাতে হতবাক অনেকেই। ব্ল্যাক বক্স উদ্ধার করে বিষয়টি কেন ঘটল তার তদন্ত হবে বলে জানানো হয়েছে।

পড়ুন : রানওয়ে ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন বিমান, মৃত কমপক্ষে ১৫

পেগাসাস এয়ারলাইন্স যেমন গত ২০ বছর ধরে সস্তায় যাত্রী পরিবহণ করে চলেছে, তেমনই ইদানিং সংস্থাটি যথেষ্ট বদনাম কুড়িয়েছে। গত ৭ জানুয়ারি ইস্তানবুলের ওই বিমানবন্দরেই দুর্ঘটনার কবলে পড়ে পেগাসাসের আরও একটি বোয়িং ৭৩৭। সেটি শারজা থেকে আসছিল। সেই বিমানটিও অবতরণের পর রানওয়ে ছাড়িয়ে ছুটে এগিয়ে যায়। তবে সেই ঘটনায় যাত্রীরা অক্ষত ছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026