World

ফের সুনামির কবলে জাপান, আতঙ্ক

প্রবল ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রায় ২ ঘণ্টা অতিবাহিত। আর ঠিক তারপরই আচমকা একের পর এক দানব ঢেউ আছড়ে পড়তে থাকে উপকূলে। উপকূলবর্তী এলাকার মানুষ তড়িঘড়ি ছুটলেন উঁচু জায়গার খোঁজে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। মঙ্গলবার সকালে এমনই অবস্থার শিকার হল উত্তর-পূর্ব জাপান। এদিন সকাল ৬টা নাগাদ প্রবল কম্পনে কেঁপে ওঠে জাপানের ফুকুসিমা এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। আতঙ্কে বাড়ি ঘরে ছেড়ে রাস্তায় নেমে আসেন সকলে।

এদিকে ৫ বছর আগে এই ফুকুসিমা পরমাণু বিদ্যুৎ চুল্লি মারণ সুনামিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তেজস্ক্রিয় বিকিরণে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। সেই ভয় এদিন ফের পেয়ে বসে জাপানবাসীর মনে। একে ভূমিকম্পের ভয়াবহতা। তার ওপর সুনামির সতর্কবার্তায় দ্রুত উপকূলীয় এলাকা ছেড়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় পালাতে শুরু করেন তাঁরা। প্রায় ঘণ্টা দুয়েক পর সত্যিই আসে সুনামি। তবে ঢেউয়ের উচ্চতা ৩ মিটার হবে বলে পূর্বাভাস দেওয়া হলেও আদপে একের পর এক দেড় মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে থাকে। এদিকে ভূমিকম্পের পর এদিন বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026