১৬টি দেশ। একটি সমীক্ষা। আর সেখানেই চিন, জাপানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল ভারত। এই পর্যন্ত শুনতে ভাল লাগলেও কী কারণে এই শিরোপা তা শুনলে সব ভালোলাগা মাটিতে মিশে যাবে! ঘুষ নেওয়ায় প্রশান্ত মহাসাগরীয় ১৬টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ভারত।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করা এই সমীক্ষায় দেখা গেছে ৭০ শতাংশ ভারতীয়কে কোনও না কোনও পরিষেবা পেতে ঘুষ দিতে হয়েছে। যারমধ্যে রয়েছে স্কুলে ভর্তি, সরকারি কাজ, পুলিশের কাছে সাহায্য বা হাসপাতালে ভর্তির মত বিষয়গুলি।
ভারতে পরিষেবা পেতে ঘুষ দিতে হয় দরিদ্রদেরই বলেও উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। পাশাপাশি দুর্নীতির সঙ্গে লড়াই করতে ভারত সরকারের পদক্ষেপের প্রশংসা করা হয়েছে সমীক্ষা রিপোর্টে।
ঘুষ নেওয়ার ক্ষেত্রে তলানিতে রয়েছে জাপান। সমীক্ষা বলছে সেখানে মাত্র ০.২ শতাংশ মানুষকে কোনও কাজ পেতে ঘুষ দিতে হয়েছে। ঘুষ নেওয়ায় ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিয়েতনাম। তার স্থান দ্বিতীয়। চিনে আবার অন্য ছবি। সেখানে দরিদ্র নয়, ধনীদেরই বিভিন্ন পরিষেবা পেতে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…