World

দুর্নীতির প্রশ্নে কোন দেশ কোথায়, ভারত কত নম্বরে, প্রকাশিত তালিকা

পৃথিবীতে দুর্নীতির প্রশ্নে কোন দেশ কত নম্বরে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। যে তালিকায় ভারতও রয়েছে। কত নম্বরে রয়েছে ভারত। ১ নম্বরেই বা কে।

দুর্নীতি বিভিন্ন দেশেই রয়েছে। কোথাও কম, কোথাও বেশি। তবে তা নানা মাপকাঠিতে বিচার করে দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই তালিকা মত বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে ১ নম্বর স্থানে জায়গা হয়েছে ডেনমার্কের। ডেনমার্কের পরই রয়েছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডের পর সিঙ্গাপুর এবং তারপরে চতুর্থ হয়েছে নিউজিল্যান্ড। আবার আমেরিকা রয়েছে এই তালিকার ২৮ নম্বরে। জার্মানি ১৫ নম্বরে। দুর্নীতির প্রশ্নে চিন রয়েছে ৭৬ নম্বরে।

এই তালিকা তৈরি হয়েছে বিশ্বের ১৮০টি দেশ নিয়ে। যে তালিকার একদম তলায় জায়গা হয়েছে দক্ষিণ সুদানের। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে জায়গা পেয়েছে এই দেশ।

এবার আসা যাক ভারতে। ভারত গতবছর ছিল এই তালিকার ৯৩ নম্বরে। তারমানে ২০২৩ সালে ভারত এই তালিকার ৯৩ নম্বরে ছিল। ২০২৪ সালে, অর্থাৎ সদ্য প্রকাশিত তালিকায় আরও ৩ ধাপ নেমে ভারতের স্থান হয়েছে ৯৬ নম্বরে।

প্রতিবেশি পাকিস্তান রয়েছে তালিকার ১৩৫ নম্বরে। আরও নিচে জায়গা হয়েছে বাংলাদেশের। পরিবর্তিত বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪৯ নম্বরে স্থান পেয়েছে। শ্রীলঙ্কা এই তালিকায় রয়েছে ১২১ নম্বরে। ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারত ভাল অবস্থায়।

১৮০টি দেশের সবচেয়ে নিচে জায়গা পাওয়া দক্ষিণ সুদান সোমালিয়াকে সরিয়ে শেষ স্থানটি দখল করেছে। তলার দিকে রয়েছে ভেনিজুয়েলা বা সিরিয়ার মত দেশগুলিও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026