২ হাজার বার ধর্ষণ, অভিযোগ বৃহন্নলার

জেলে থাকতে তাঁকে ২ হাজারেরও বেশিবার ধর্ষণের শিকার হতে হয়েছে। পুরুষদের সঙ্গে এক সেলে রাখারই ফল ভুগতে হয়েছে তাঁকে। তাঁর সেলে থাকা পুরুষ বন্দিরা তাঁকে নির্বিচারে বারংবার ধর্ষণ করে গেছে। এক বৃহন্নলার এমনই এক মর্মান্তিক দাবি গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। একটি গাড়ি চুরির অভিযোগে মেরি নামে ওই বৃহন্নলার কারাদণ্ডের নির্দেশ দেয় অস্ট্রেলিয়ার একটি আদালত। মেরির দাবি, কুইন্সল্যান্ডের একটি জেলে নিয়ে যাওয়ার পরই তাঁকে পুরুষদের সেলে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর পোশাক পরিবর্তনের নামে সকলের সামনে তাঁকে নগ্ন হতে বাধ্য করা হয়। আর সেলে ঢোকার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁকে প্রথমবার ধর্ষণের শিকার হতে হয়। তাঁর চার বছরের হাজতবাসে এমন কোনও দিন যায়নি যেদিন তাঁকে তাঁর সেলের অন্য বন্দিদের দ্বারা ধর্ষণের শিকার হতে হয়নি। অস্ট্রেলিয়ার ওই জেল কর্তৃপক্ষের কাছে তাঁর অভিযোগ খুব পরিস্কার করে তুলে ধেরেছেন মেরি। তাঁর বক্তব্য তাঁরা প্রকৃতিগতভাবে বৃহন্নলা হয়ে জন্ম নিয়েছেন। কিন্তু তাঁর মানে এই নয় যে তাঁদের বাঁচার কোনও অধিকার নেই। সেক্ষেত্রে তাঁকে যেখানে মহিলা সেলে রাখা উচিত ছিল সেখানে কেন তাঁকে পুরুষ সেলে থাকতে বাধ্য করা হল তার জবাব চেয়েছেন মেরি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026