Entertainment

পাকিস্তানে ‘টোটাল ধামাল’ নয়

পাকিস্তানের বিনোদন জগতের অনেকটাই জুড়ে আছে ভারতের সিনেমা। সেখানেই এবার পুলওয়ামা কাণ্ডের জেরে কোপ পড়া শুরু হল। টোটাল ধামাল সিনেমাটি পাকিস্তানে রিলিজ করা হবে না বলে সিদ্ধান্ত নিল এই বলিউড সিনেমার টিম। টোটাল ধামাল পুরোটাই আদ্যন্ত হাসির সিনেমা। বিনোদন জগতে হাসির সিনেমার কদর চিরকাল। সেই সিনেমা পাকিস্তানে মুক্তি পাচ্ছেনা।

টিম টোটাল ধামাল, ছবি – আইএএনএস

এই সিনেমার ২ অভিনেতা অজয় দেবগণ ও রিতেশ দেশমুখ জানিয়েছেন টোটাল ধামাল টিম সিদ্ধান্ত নিয়েছে এই সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে সিদ্ধান্ত হয়েছে ১৪ ফেব্রুয়ারি যে কাণ্ড পাক মদতে পুলওয়ামায় ঘটেছে তারপর পাকিস্তানে কোনও সিনেমা আর রিলিজ করা হবে না। তাদের সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল টিম টোটাল ধামাল।

টিম টোটাল ধামাল, ছবি – আইএএনএস

সাংবাদিক বৈঠকে তাদের সিদ্ধান্তের কথা জানান অজয় ও রিতেশ। রিতেশ জানান, সকলেই পুলওয়ামার ঘটনায় মর্মাহত। তাঁর মতে সোশ্যাল মিডিয়ায় খারাপ পোস্ট করা উচিত নয়। বরং ভারতীয় সেনার প্রতি বিশ্বাস রাখা ভাল। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, বোমান ইরানি সহ অন্য অভিনেতাদের নিয়ে তৈরি ধামাল সিরিজের তৃতীয় ছবি টোটাল ধামাল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026