National

বিশ্বে ৫০০ শহরের মধ্যে দ্বিতীয় হল কলকাতা, ভারতের আরও শহর রয়েছে তালিকায়

বিশ্বের বিভিন্ন দেশের ৫০০টি শহরের মধ্যে প্রথম ১০টি শহরের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় ভারতের ৩টি শহর রয়েছে। কলকাতার নামও রয়েছে সেই তালিকায়।

বিশ্বের বিভিন্ন শহরেই ব্যস্ততা তুঙ্গে থাকে। প্রচুর গাড়ি, মানুষ। এরমধ্যে যানজটের নিরিখে বা রাস্তায় গাড়ির গতি হিসাব করে বিশ্বের ৬২টি দেশের ৫০০টি শহর পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করেছে দ্যা টমটম ট্রাফিক ইনডেক্স।

সেই তালিকা অনুযায়ী বিশ্বের মন্থরতম ১০টি শহরের নাম সামনে এসেছে। এই তালিকায় কোনও একটি দেশের সর্বাধিক শহরের নাম খুঁজতে গেলে নজর কাড়ছে ভারতের নাম। কারণ ভারতই একমাত্র দেশ যার ৩টি শহর প্রথম ১০টি মন্থরতম শহরের তালিকায় জায়গা পেয়েছে।

সেই তালিকায় সবচেয়ে প্রথমেই নাম রয়েছে কলকাতার। যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে মন্থরতম শহর হিসাবে পরিগণিত হয়েছে কলম্বিয়ার ব‌্যারেনকিলা। তারপরই বিশ্বের সবচেয়ে মন্থর শহর হল কলকাতা। কলকাতা রয়েছে ২ নম্বরে।

ভারতের ৩টি শহরের নাম রয়েছে তালিকায় পরপর। ২ নম্বরে কলকাতা, ৩ নম্বরে বেঙ্গালুরু ও ৪ নম্বরে রয়েছে পুনে শহরের নাম। অর্থাৎ বিশ্বের প্রথম ১০টি মন্থরতম শহরের মধ্যে ভারতের ৩টি শহর ২, ৩ এবং ৪ নম্বরে জায়গা পেয়েছে। তারমানে এটাও বলা যায় যে বিশ্বের প্রথম ৫টি মন্থরতম শহরের মধ্যে ভারতেই ৩টি শহর রয়েছে।

তালিকার ৫ নম্বরে রয়েছে লন্ডন শহরের নাম। ধীরের নিরিখে এরপর ষষ্ঠ স্থানে রয়েছে জাপানের কিয়োটো শহর, সপ্তম স্থানে পেরুর লিমা শহর, অষ্টমে ফিলিপিন্সের দাভাও শহর, নবমে পেরুর ট্রুজিলো শহর এবং দশম স্থানে রয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন।

তালিকায় ভারতের ৩টি এবং পেরুর ২টি শহর বাদে অন্য দেশের একটি করে শহরই জায়গা পেয়েছে। উত্তর আমেরিকা ও আফ্রিকা মহাদেশের একটিও শহর এই তালিকায় নেই।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026