Entertainment

ভারতীয় সিনেমায় টম ক্রুজ, এ মিশন কি আদৌ পসিবল, বিখ্যাত পরিচালকের বার্তায় হইচই

হলিউড সুপারস্টার টম ক্রুজ কি এবার ভারতীয় সিনেমায় অভিনয় করতে পারেন? এমন সম্ভাবনা উস্কে দিলেন এক বিখ্যাত পরিচালক। সকলের জিজ্ঞাসা এটা কি আদৌ পসিবল?

হলিউডের অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে মিশন ইম্পসিবল অবশ্যই রয়েছে। মিশন ইম্পসিবল-এর একের পর এক সিনেমা এসেছে আর দর্শকরা হামলে পড়েছেন তা দেখার জন্য। রুদ্ধশ্বাস মিশন ইম্পসিবল-কে সকলের প্রিয় করে তোলে হলিউড তারকা টম ক্রুজের বিখ্যাত সব স্টান্ট।

অনেকেই মনে করেন সত্যিই ইম্পসিবল সব স্টান্ট করে দেখিয়েছেন টম। হলিউডের এই সুপারস্টার টম ক্রুজের নতুন সিনেমা ‘মিশন: ইম্পসিবল – দ্যা ফাইনাল রেকনিং’ প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

সেই সিনেমায় তাঁর জলের তলার স্টান্ট নিয়ে একটি ছবি টম তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আর তা দেখার পরই তাতে কমেন্ট করেন বলিউড সিনেমার অন্যতম সফল পরিচালক ফারাহ খান।

ফারাহ লেখেন, টম তোমার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি। ফারাহ খানের এই বক্তব্যই সাড়া জাগিয়েছে। অনেকেই মনে করছেন ফারাহ খানের পরিচালনাতেই হয়তো ভারতীয় সিনেমায় টম ক্রুজকে দেখতে পাওয়া যাবে।

বিষয়টি নিয়ে আরও চর্চা হচ্ছে কারণ ফারাহ-র বক্তব্যের তলায় টম ক্রুজ কমেন্ট করেছেন। তিনি তাঁর স্টান্টের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন ফারাহ-র সঙ্গে সেগুলি ভাগ করে নিতে চাইছেন তিনি।

এই সব কমেন্টই ভারতীয় সিনেমাপ্রেমী মানুষের মনে কোথাও একটা আশার আলো জাগিয়ে দিয়েছে। তবে কি টম ক্রুজকে বলিউডে দেখতে পাওয়া যাবে? জল্পনা কিন্তু চলছে। প্রসঙ্গত টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল – দ্যা ফাইনাল রেকনিং’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কন্যা রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026