Entertainment

১৯ বছর ধরে অভিনেত্রীকে জুতো পাঠাচ্ছেন সুপারস্টার টম ক্রুজ

অবাক কাণ্ড হলেও সত্যি। ১৯ বছর ধরে এক অভিনেত্রীকে জুতো পাঠিয়ে চলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এবার সেকথা সকলকে জানিয়ে দিলেন অভিনেত্রী।

১৯ বছর ধরে তাঁর কাছে জুতো এসে চলেছে। তবে এত দিনেও তিনি কাউকে কিছু বলেননি। তাই এই জুতো কাণ্ডের কথা কেউ জানতেন না। তবে এবার আর চেপে রাখলেন না বিষয়টি। হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিং খোলাখুলি জানিয়ে দিলেন তাঁকে ১৯ বছর ধরে জুতো পাঠিয়ে চলেছেন টম ক্রুজ।

হলিউড তারকাদের তালিকায় সর্বকালের অন্যতম সেরা তো বটেই, এমনকি ইতিমধ্যেই কিংবদন্তিতে পরিণত হওয়া টম ক্রুজ কেন ডাকোটাকে এভাবে জুতো পাঠিয়ে চলেছেন? সেকথাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।

ডাকোটা জানিয়েছেন, তখন ২০০৫ সাল। তাঁর ১১ বছর বয়স। প্রথম সিনেমায় পা রাখা। ওয়ার অফ দ্যা ওয়ার্ল্ড সিনেমায় ছিলেন টম ক্রুজ। কিশোরী ডাকোটাকে সেই সময় একটি সেলফোন উপহার দেন টম।

ডাকোটা ফ্যানিং, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

সেটাই ছিল তাঁর প্রথম সেলফোন। এরপর যখন তাঁরা ২ জনই প্রেস ট্যুরে ছিলেন তখন ডাকোটার জুতোর প্রতি ভালবাসার কথা জানতে পারেন টম। তখনই আবার তাঁর জন্মদিনও পড়ে।

জন্মদিনে ১১ বছরের ডাকোটাকে পছন্দের জুতোও উপহার দিয়েছিলেন টম। সেই থেকে এখনও তাঁর প্রতি জন্মদিনে টম ক্রুজ তাঁকে উপহারে পছন্দের জুতো পাঠাতে ভোলেন না।

এত ব্যস্ত অভিনেতা। তাঁর সঙ্গে কত মানুষেরই প্রতিদিন দেখা হয়। সেখানে শত ব্যস্ততার মধ্যেও সেই ২০০৫ সালে দেখা হওয়া ডাকোটাকে জন্মদিনে জুতো পাঠাতে ভোলেন না টম। এটা ডাকোটা ফ্যানিংকে আজও মুগ্ধ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026