Sports

নীরজের হাত ধরে ইতিহাস, অলিম্পিকসে ভারতের সেরা নজির

অলিম্পিকসের আসর শুরুর পর থেকে টোকিও অলিম্পিকসেই ভারত সেরা পারফর্মেন্স দেখাল। অন্যদিকে নীরজ চোপড়ার হাত ধরে লেখা হল নয়া ইতিহাস।

অলিম্পিকসের অ্যাথলেটিক্সে এর আগে মিলখা সিং, পিটি ঊষার মত কিংবদন্তিও অংশ নিয়েছিলেন। কিন্তু এদিন নীরজ চোপড়া যে ইতিহাস লিখলেন তা এই প্রথম ভারতের কোনও অ্যাথলিট অলিম্পিকসের আসরে লিখে এলেন।

ভারতের নামের পাশে সোনার পদকটা এই প্রথম এল নীরজের হাত ধরে। লেখা হল এক ইতিহাস। সেইসঙ্গে ভারত এদিন আরও একটি রেকর্ড গড়ল।

অলিম্পিকসের আসরে এটাই ছিল ভারতের সেরা পারফর্মেন্স। টোকিও অলিম্পিকসে সবচেয়ে বেশি পদক জিতল ভারত। ৭টি পদক ছিনিয়ে নিল তারা। যার মধ্যে রয়েছে ১টি সোনা, ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।

এর আগে ভারতের সেরা পারফর্মেন্স ছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে। সেখানে ৬টি পদক জেতে ভারত। ২টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। তারপর টোকিওতে জিতল ৭টি পদক।

যদিও এবার টোকিও থেকে আরও পদক পেয়ে ভারতের মোট পদক প্রাপ্তি ২ অঙ্কে যাবে বলে মনে করেছিলেন অনেকে। ভারত এবার সবচেয়ে বেশি প্রতিযোগী পাঠিয়েছিল অলিম্পিকসে। ১২৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিকসে।

ভারত এখনও পর্যন্ত অলিম্পিকসের আসর থেকে সাকুল্যে ২৮টি পদক জিতেছে। যার মধ্যে ১১টিই এসেছে হকি থেকে। বাকিটা অন্য খেলা।

এদিন নীরজের সোনা জেতার সঙ্গে সঙ্গে ভারত পদক তালিকায় ৬৬ থেকে উঠে আসে ৪৭ নম্বরে। এদিন নীরজ চোপড়াকে সোনা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্যরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026