টোকিও অলিম্পিকস, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Tokyo2020
অলিম্পিক শুরুর আগে প্রথা মেনে তার মশাল বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছয়। তারপর শেষে আসে যে দেশ আয়োজন করছে সেই দেশে। অলিম্পিক আসরের এই প্রথায় এবার চমক দিল জাপান।
জাপানের ১০৯ বছরের বৃদ্ধা শিগেকো কাগাওয়া এই অলিম্পিক মশাল হাতে নিয়ে এগিয়ে দিলেন। নারা প্রিফেকচারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কাগাওয়ার উৎসাহ নজর কাড়ে সকলের।
১৯১১ সালে জন্ম হওয়া কাগাওয়ার এই বয়সেও অলিম্পিক মশাল বওয়া গোটা বিশ্ব জুড়ে হৈহৈ ফেলে দিয়েছে। ২০১৬ সালে ব্রাজিলে হয়েছিল রিও অলিম্পিকস। সেখানে অলিম্পিকের মশাল নিয়ে পথে হেঁটেছিলেন ১০৭ বছরর আইদা মেনডেস। সেই রেকর্ড ভেঙে দিলেন কাগাওয়া।
তবে এখানেই চমকের শেষ নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন বিশ্বের প্রবীণতম নাগরিক হলেন ১১৭ বছরের কেন তানাকা। জাপানের এই মহিলাও এবার অলিম্পিক মশাল বইতে চলেছেন।
মশালটি ফুকুওয়া প্রিফেকচার দিয়ে আগামী ১২ মে যাব। সেই সময় তানাকার ওই মশাল বহন করার কথা রয়েছে। যা অবশ্যই গোটা বিশ্বের কাছে একটি দেখার মত বিষয় হতে চলেছে।
আপাতত ১১৭ বছরের বৃদ্ধার এই অলিম্পিক মশাল বহন দেখার জন্য উঁচিয়ে আছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…